বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬

অস্ট্রেলিয়ায় বিপণিকেন্দ্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫

অস্ট্রেলিয়ায় বিপণিকেন্দ্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি বিপণিকেন্দ্রে আজ মঙ্গলবার একটি হালকা বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনায় বিমানে থাকা পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছেন। এর বাইরে হতাহত হওয়ার কোনো তথ্য তাদের কাছে আপাতত নেই।

কর্মকর্তারা জানান, মেলবোর্নের এসেনডন বিমানবন্দর থেকে ভাড়া করা বিমানটি আকাশে ওড়ে। বিমানটি তাসমানিয়ার কিং দ্বীপে যাচ্ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা কর্মকর্তাদের। বিমানটি যখন বিধ্বস্ত হয়, তখন বিপণিকেন্দ্রটি বন্ধ ছিল। এসেনডন বিমানবন্দরের কাছেই বিপণিকেন্দ্রটি অবস্থিত।

খবরে বলা হচ্ছে, বিপণিকেন্দ্রটি খোলার মাত্র এক ঘণ্টা আগে বিমানটি বিধ্বস্ত হয়। টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, বিপণিকেন্দ্র থেকে ধোয়ার কুণ্ডলী বের হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে কাজ করছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

All rights reserved © shirshobindu.com 2012-2026