সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭

সমকামিতায় জড়িয়ে পরেছিলেন কঙ্গনা রানাউত

সমকামিতায় জড়িয়ে পরেছিলেন কঙ্গনা রানাউত

বিনোদন ডেস্ক: বিতর্ক হয় হোক, কিন্তু নিজের রাজকীয় মেজাজের সঙ্গে আপস করতে নারাজ বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত৷ কফি উইথ করণ এর অনুষ্ঠানে এসেও সেই ধারাই বজায় রাখলেন বলিউডের এ কুইন৷

একবার নাকি সমকামী সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন৷ খোলাখুলি সেই কথা স্বীকার করে নিলেন টেলিভিশনের ক্যামেরার সামনে৷সামনেই মুক্তি পাচ্ছে সাইফ-কঙ্গনা-শহিদের রেঙ্গুন৷ তারই প্রচারে করণ জোহরের শোয়ে এসেছিলেন কঙ্গনা৷ শোয়ের শুরু থেকেই বিন্দাস মুডে ছিলেন অভিনেত্রী৷

একবার কঙ্গনার ইংরেজী বলার দক্ষতা নিয়ে ব্যাঙ্গ করেছিলেন করণ৷ শুরুতেই সেই প্রসঙ্গ তুলে প্রযোজক-পরিচালককে খোঁচা মারতে ছাড়েননি তিনি৷ বেশ কিছুক্ষণ কথা বলার পর যখন কফি শট সেগমেন্ট শুরু হয়, আচমকা সমকামিতা নিয়ে প্রশ্ন ছুড়ে দেন করণ৷ করণের বাউন্সার সোজা ব্যাটেই খেলেন কঙ্গনা৷

তিনি জানান, ক্যালিফোর্নিয়ায় যখন ছিলেন, এক বিদেশি নারী চুমু খেয়েছিলেন তাঁকে৷ বিষয়টিকে হাল্কাভাবেই নিয়েছিলেন কঙ্গনা কিন্তু পরদিনই মহিলা এসে নাকি প্রেম নিবেদন করে বসেন৷ এই প্রেম বেশ কয়েকদিন ছিলো।

তবে একটা সময় এই সম্পর্ক ছেড়ে চলে আসেন কঙ্গনা। এই শোতে এমন স্বিকারোক্তির মধ্যে দিয়ে বোমাই ফাটালেন কঙ্গনা। তার এই সমকামিতার বিষয়টি নিয়ে অনলাইনেও কম বিতর্ক হয়নি। ভারতীয় সংবাদ মাধ্যম গুলোও ফলাও করে প্রচার করছে এই সংবাদ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026