সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮

বাংলাদেশ সেন্টার লন্ডনের মাতৃভাষা দিবস পালন

বাংলাদেশ সেন্টার লন্ডনের মাতৃভাষা দিবস পালন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ৫২’র মহান ভাষা শহীদের শ্রদ্ধা আর মাতৃভাষার প্রতি অকৃত্রিম ভালবাসা জানানোর মধ্য দিয়ে লন্ডনে ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারে পালন করা হল অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

বাংলাদেশ সেন্টারের সভাপতি লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ডেপুটি হাই কমিশনার খন্দকার মোহাম্মদ তালহা।

এছাড়াও সহ সভাপতি মুহিবুর রহমান, কাউন্সিলার রিতা হক, কাউন্সিলর মামুনুর রেজা আবেদিন, ডা: বেলাল হোসেন জয়, ডা: আলা উদ্দিন আহমদ, আলহাজ্ব জিল্লুল হক, মিসবাহ জামাল, কবির উদ্দিন, সাহাব উদ্দিন চঞ্চল, প্রফেসর সাহিদুর রহমান, আলা উদ্দিন আহমদ, জাহাঙ্গীর খান, নিজাম উদ্দিন, মাহমুদ হোসেন সেলিম, সাব্বির আহমদ, দিলাল আহমদ, আক্তার আলী, কে আর মাসুক প্রমুখ।

পরে সেন্টারে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন, ডেপুটি হাইকমিশনার খন্দকার মোহাম্মদ তালহাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026