রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৫

নিউইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ী খুন

নিউইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ী খুন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাড়ির মালিকের ছুরিকাঘাতে জাকির খান (৪৪) নামে এক বাংলাদেশি রিয়েল এস্টেট ব্যবসায়ী খুন হয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাংলাদেশি-অধ্যুষিত ব্রঙ্কসে এই খুনের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির পারিবার জানায়, প্রতিদিনের মতো কাজ শেষে জাকির তার ভাড়া বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাকে ছুরিকাঘাত করেন বাড়ির মালিক। জাকির মাটিতে লুটিয়ে পড়েন।

বাড়ির মালিক নিজেই চিৎকার করে পুলিশে খবর দিতে বলেন। জাকিরকে উদ্ধার করে কাছের জ্যাকবি হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাকির নিহত হওয়ার ঘটনায় বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বয়স ৫১ বছর।

নিহতের প্রতিবেশীরা জানান, বাড়িভাড়া নিয়ে জাকিরের সঙ্গে মালিকের বছর খানেক ধরে বিরোধ চলছিল।

ময়নাতদন্তের জন্য জাকিরের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। তার মরদেহ বাংলাদেশে পাঠানো হবে, নাকি নিউইয়র্কে দাফন হবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

জাকিরের গ্রামের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার পাঠানটিলা গ্রামে। ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রে অভিবাসন নেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026