সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭

বিশ্বব্যাপী যে পরিমাণ আয় করলো দীপিকার ট্রিপল এক্স

বিশ্বব্যাপী যে পরিমাণ আয় করলো দীপিকার ট্রিপল এক্স

বিনোদন ডেস্ক: বলিউড মাতানো দীপিকা পাড়ুকোন হলিউডেও যেন সমান তালে বাজিমাত করেছেন। হলিউডে প্রথমবারের মতো অভিনয় করেই তিনি পৌঁছে গেছেন অনন্য উচ্চতায়।

তার অভিনীত ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেস ছবিটি ২ হাজার কোটি আয়ের মাইলফলক ছুঁয়ে ফেলেছে।

জানুয়ারি মাসে মুক্তি পাওয়া ছবিটি বিশ্বব্যাপী এই পর্যন্ত আয় করেছে ৩১০ মিলিয়ন বা ২০৭৫ কোটি টাকা। ফলে চলতি বছরের ‘হাইয়েস্ট গ্রসিং ফিল্ম’-এর রেকর্ড করেছে ছবিটি।

ট্রিপল এক্স ছবিটি সবচেয়ে বেশি ব্যবসা করেছে চীন থেকে। মুক্তির মাত্র দুই সপ্তাহেই চীন থেকে ছবিটি আয় করেছে ১৩৭ মিলিয়ন ডলার।

এ ছবিতে হলিউড তারকা ভিন ডিজেলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা। দুর্দান্ত অ্যাকশনে ভরপুর ছবিটিতে দীপিকার অভিনয়ও দর্শক-সমালোচকদের মন জয় করেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026