শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৫

স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা দ্বিতীয়খণ্ডের মোড়ক উন্মোচন

স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা দ্বিতীয়খণ্ডের মোড়ক উন্মোচন

স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের জীবনবৃত্তান্ত এবং মুক্তিযুদ্ধে তাঁদের বীরত্বগাথা নিয়ে প্রকাশিত স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বইয়ের দ্বিতীয়খন্ডের মোড়ক উন্মোচন করা হয়েছে।

২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত মোড়ক উন্মোচন মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট লেখক ও গবেষক এবং বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিনসেন্ট ভিভেনসিও তেজামো বেন্দিলো।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও বতর্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডি. জি গল্পকার মাজেদা রফিকুন্নেছা, বিশিষ্ট গবেষক ও এটিএন বাংলা’র উপদেষ্টা কর্নেল (অব:) হাসান শরীফ, বইপত্র প্রকাশনের প্রকাশক মাহবুবূর রহমান বাবু, কবি সাইফুর রহমান কায়েছ প্রমূখ।

মুক্তিযুদ্ধে যাঁরা চরম সাহসিকতা এবং বীরত্বের পরিচয় দিয়েছিলেন, তাঁদের অবদানের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার বিভিন্ন ধরণের খেতাব প্রদান করে। ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশ সরকারের গেজেটের একটি অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই খেতাবপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। মোট ৬৭৬ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে বীরশ্রেষ্ঠ ৭ জন, বীর-উত্তম ৬৮ জন, বীরবিক্রম ১৭৫ জন ও বীরপ্রতীক ৪২৬ জন রয়েছেন।

স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে দুটি খন্ডে প্রকাশিত হয়েছে বইটি। প্রথমখন্ডে রয়েছে বীরশ্রেষ্ঠ, বীর-উত্তম ও বীরবিক্রম এবং দ্বিতীয়খণ্ডে বীরপ্রতীক মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা। ২০১৬ সালে একুশে বইমেলায় প্রথমখন্ডটি প্রকাশের পর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ভবিষ্যতে খেতাবপ্রাপ্তদের নিয়ে যাঁরা গবেষণা করবেন তাদের কাছে এ বইটি মূল্যবান রেফারেন্স হিসেবে বিবেচিত হবে।

স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বইটির লেখক আনোয়ার শাহজাহানের জন্ম সিলেট জেলার গোলাপগঞ্জ থানার রায়গড় গ্রামে। পেশায় সাংবাদিকতা হলেও মূলত আঞ্চলিক ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষণা-ই তার লেখার অন্যতম বিষয়বস্তু।

১৯৯৬ সালে তার প্রথম গবেষণামূলক বই ‘গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য’ প্রকাশিত হয়। এ পর্যন্ত বের হয়েছে তার ৩টি গবেষনা, ১টি জীবনী এবং ১টি প্রবন্ধের বই। বতর্মানে তিনি ব্রিটেনে একটি অনলাইন বাংলা পত্রিকায় সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা দ্বিতীয় খন্ডটিও প্রকাশিত হয়েছে ঢাকার বইপত্র প্রকাশন থেকে। ৪৪৪ পৃষ্ঠার বইটির মুল্য ৭০০ টাকা। বইটি বইপত্র প্রকাশনের ৬২৯ এবং ৬৩০ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

– প্রেস বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026