শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৬

ছেলের সঙ্গে মায়ের এ কেমন ঠাট্টা

ছেলের সঙ্গে মায়ের এ কেমন ঠাট্টা

অন্যকিছু ডেস্ক: বাড়ি থেকে বিশাল একটা বাক্স এসেছে, পার্সেল। মা পাঠিয়েছেন ছেলের কাছে। স্বাভাবিকভাবেই ছেলে আপ্লুত। নিশ্চয়ই মা তার পছন্দের সব জিনিস পাঠিয়ে দিয়েছেন। কিন্তু হায় বাক্সের মধ্যে এসব কী?

৮ বছর বয়সী ওই ছেলে ক্যানোর কক্স। তিনি পড়াশোনা করছেন। তার ঠিকানায় বাক্সটি আসার পর যারপরনাই খুশি তিনি। বাক্সের গায়ে মা নিজের হাতে কিছু লিখে দিয়েছেন।

কিন্তু বাক্স খুলে হতবাক ক্যানোর। বাড়ি থেকে আসার সময় নিজের রুমের যেসব জিনিস অপ্রয়োজনীয় ও বর্জ্য হিসাবে ফেলে এসেছিলেন, তাই বাক্সে ভরে পাঠিয়ে দিয়েছেন মা।

হতাশা গ্রাস করল ছেলেকে। নিজের টুইটার অ্যাকাউন্টে এ বিষয়ে না লিখে পারলেন না কক্স। ছবিসহ লিখেছেন, ভেবেছিলাম মা আমার দেখভাল করতে কিছু পাঠিয়েছেন,কিন্তু পরিবর্তে তিনি আমার ফেলে আসা আবর্জনা পাঠিয়ে দিয়েছেন।

ওদিক থেকে ক্যানোরের মা-ও টুইট করেছেন। তিনি অবশ্য মজা করে লিখেছেন, আসলে এগুলো সেই ময়লা যা তুমি তোমার রুমের মেঝেতে ফেলে রেখেছিলে।

তবে ছেলের হতাশায় সমবেদনা জানিয়েছেন অনেকে। তাদের সবাই ভাবছেন, ছেলের সঙ্গে মায়ের এ কেমন ঠাট্টা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026