শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৬

মানবতার সেবায় জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন

মানবতার সেবায় জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন

নিউজ ডেস্ক: দেশ থেকে হাজার মাইল দূরে থাকেন তারা। নিজের জন্মস্থান, নিজের আপনালয় ছেড়ে বহুদূরের দেশে থাকার পরও তাদের মন পড়ে থাকে নিজভূমে। তাদের চিন্তায় নিজ এলাকার আর্তমানবতার সেবা করার বিষয়টি কাজ করে প্রতিনিয়ত।

জকিগঞ্জের বেশ কিছু সংখ্যক মানুষের বসবাস যুক্তরাজ্যে। সাত সাগর-তের নদীর ওপারে বাস করা প্রবাসী এসব মানুষজন নিজের এলাকার জন্য, মানবতার জন্য কিছু করার তাগিদে সেখানে গড়ে তুলেছেন ‘জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন, ইউকে’ নামক একটি মানবদরদী সংগঠন। ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। অবশ্য গত ৪-৫ বছর ধরে সংগঠনের কার্যক্রম গতিশীল ও বিস্তৃত হয়েছে।

জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন, ইউকে’র বর্তমান সভাপতি মশিউর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক শামীম শাহান জানান, মূলত জকিগঞ্জ উপজেলার অসহায়, গরীব, নিঃস্ব মানুষের জন্য কিছু করার তাগিদ থেকেই গড়ে ওঠেছে এ সংগঠন। আর্তমানবতার সেবাকেই ব্রত করেছে এ সংগঠন। এছাড়া যুক্তরাজ্যে বাস করা জকিগঞ্জের মানুষজনদের মধ্যে একটি প্ল্যাটফর্ম গড়ে তোলাও সংগঠনের উদ্দেশ্য।

তারা জানান, প্রতিবছর জকিগঞ্জ ওয়েলফেয়ার থেকে বিভিন্ন মানবসেবামূলক কর্মসূচী হাতে নেওয়া হয়। যেমন- ফ্রি খতনা, চক্ষু শিবির, শীতবস্ত্র বিতরণ প্রভৃতি। এছাড়া গত তিন বছর ধরে উপজেলার অসহায় ব্যক্তিদের মধ্যে রিকশা বিতরণ করা হচ্ছে। ২০১৪ সালে ৩০টি, ২০১৫ সালে ৩০টি এবং গতবছর ৩৫টি রিকশা বিতরণ করা হয়।

যুক্তরাজ্যভিত্তিক সংগঠনটির সাধারণ সদস্য রয়েছেন ৭৮০ জন। রয়েছে ৩৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি এবং ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি।

ভবিষ্যতে মানবসেবায় আরো বড় কিছু করার স্বপ্নে কাজ করছে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন, ইউকে। সংগঠনটির পরিকল্পনার মধ্যে রয়েছে- কন্যাদায়গ্রস্ত পিতাদের সাহায্য করা, ইন্টারমিডিয়েট পাসের পর যেসব মেধাবী শিক্ষার্থী অর্থাভাবে পড়ালেখা বন্ধ করে দেয় তাদের সাহায্য করা, কারিগরি শিক্ষার ব্যাপারে সহযোগিতা করা প্রভৃতি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026