শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৬

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সভায় সাড়ে ১২লাখ টাকার বৃত্তি বিতরনের সিদ্ধান্ত গৃহিত

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সভায় সাড়ে ১২লাখ টাকার বৃত্তি বিতরনের সিদ্ধান্ত গৃহিত

নিউজ ডেস্ক: বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নব নির্বাচিত কমিটির প্রথম নির্বাহী সভায় ২০১৭ সালে সাড়ে ১২লাখ টাকার বৃত্তি বিতরনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

গত ২৭ ফেব্রুয়ারী সোমবার পূর্ব লন্ডনের মাইল্যান্ডের একটি অফিসে নব নির্বাচিত সভাপতি মতছির খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পদক মিছবাহ উদ্দিনের পরিচালনায় সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের নির্বাহী সদস্যগন অংশনেন। এতে আগামী ১লা এপ্রিল বার্ষিক বৃত্তি বিতরন ও সংগঠনের সংবিধান রিভিউয়ের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যগন হচ্ছে ট্রাস্টি জাজ বেলায়েত হোসেন, ট্রাস্টি সিরাজুল ইসলাম, ট্রাস্টি লোকমান হোসেন।

সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন সহ সভাপতি শেখ তাহির উল্লাহ, সাজ্জাদুর রহমান, সহ সাধারণ সম্পাদক আকলাকুর রহমান , ট্রেজারার আজম খান, সহ ট্রেজারার আব্দুল ওদুদ শাহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মানিক মিয়া, সাংস্কৃতিক সম্পাদক কদর উদ্দিন, নির্বাহী সদস্য মো: শহিদ, বাবরুল হোসেন বাবুল, শাহ জয়নাল আবেদিন, আব্দুল মুকিত, ফারুক, আব্দুস সাত্তার, কবির মিয়া।

আরো উপস্থিত ছিলেন ট্রাস্টি আব্দুল মালিক ও ট্রাস্টি সাংবাদিক জাকির হোসেন কয়েছ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026