সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪

সাত বছর পর অ্যাশ-অভি এক সাথে

সাত বছর পর অ্যাশ-অভি এক সাথে

বিনোদন ডেস্ক: তারা একই ছাদের নীচে থাকেন। অথচ একসঙ্গে পর্দায় নেই প্রায় সাত বছর। তবে এবার দীর্ঘ সময় পর একসঙ্গে আসছেন তাঁরা। অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন।

সাত বছর পর ফের একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন ফিল্মি পর্দায়। অন্তত বলিউডি জল্পনার পালে হাওয়া সে রকমই। সাত বছর আগে অ্যাশ-অভিকে শেষ দেখা গেছে মণিরত্নমের রাবণ-এ।

বক্স অফিসে তেমন সাড়া না ফেললেও সে ছবিতে অ্যাশ-অভির রসায়ন বেশ চোখে পড়েছিল। এবার সেই রসায়নই ফের দেখা যাবে অনুরাগ কাশিয়াপ প্রযোজিত ছবি গুলাব জামুন-এ।

হাল্কা চালের রোমান্টিক এ ছবির স্ক্রিপ্ট পড়ে বেশ খুশি স্বামী-স্ত্রী দু’জনই। আর তাতেই জোর জল্পনা শুরু হয়েছে গুলাব জামুন নিয়েই ফের একসঙ্গে আসছেন অ্যাশ-অভি।

তবে এই ছবিতে কাজ করা নিয়ে নিজেরা খোলাখুলি কিছু না বলেননি তাঁরা। তবে শোনা যাচ্ছে, এ ছবিতে থাকতে পারেন অমিতাভ বচ্চনও। আর এসব কিছুরই আনুষ্ঠানিক ঘোষনা আসবে খুব শিগগিরই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026