বিনোদন ডেস্ক: যখন থেকে ছেলের নাম রাখা তবে থেকেই শুরু বিতর্ক। কেন ছেলের নাম রেখেছেন তৈমুর?
এই নাম রেখে কম সমালোচনা শুনতে হয়নি সাইফ-কারিনাকে।
কিন্তু যে নাম নিয়ে এত কাণ্ড, মাম্মি কারিনা নাকি এখন আর ছেলেকে সে নামে ডাকছেন না। ছেলের নতুন নাম দিয়েছেন লিটল জন।
জন্মের পর থেকেই সেলিব্রিটি বি-টাউনের এই খুদে সদস্য। কারণ বাবা-মা তার নাম রেখেছেন স্বৈরাচারী শাসক তৈমুর লঙের নামে। কেন ছেলের এমন নাম রাখলেন সাইফ-কারিনা না নিয়ে সোশাল মিডিয়া থেকে সংবাদপত্র কোথাও ঝড় উঠতে বাকি ছিল না।
তবে কখনও বিতর্কের সামনে দমে যেতে দেখা যায়নি করিনা বা সইফকে। তাহলে হঠাৎ এখন কেন ছেলেকে লিটল জন বলে ডাকতে শুরু করলেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
অনেকের আবার প্রশ্ন, শেষে নাম বিতর্কে হার মেনে ছেলের নামটাই কি পালটে ফেললেন বেবো?