সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৬

সৌন্দর্য বাড়াতে হাতের আঙ্গুল কর্তন

সৌন্দর্য বাড়াতে হাতের আঙ্গুল কর্তন

অন্যকিছু ডেস্ক: সৌন্দর্য বা চেহারার জন্য মানুষ কত কিছুই না করেন। তাই বলে নিজের হাতের আঙ্গুল কাটতে হবে! অবিশ্বাস্য হলেও ঘটনাটি সত্য।

ব্রিটেনের এসেক্স এর ২৯ বছর বয়সী মহিলা টর্জ রেনল্ডস নিজের রূপ নিয়ে একটু বেশিই সচেতন। সারা শরীরে চোখ, মুখ, নাক, ঠোঁট, হাত শরীরের কোনও অংশেই ট্যাটু থেকে বাদ যায়নি। কিন্তু আচমকাই তাঁর এক অবাক সখ হয়।

মনে হয়, বাঁ হাতের ছোট আঙুলটি যেন বেমানান। তাঁর রূপের সঙ্গে ঠিক মিলছে না। তাই একদিন নিজেই নিজের ওই ছোট আঙুলটি কেটে ফেলার বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেন।

যেমন ভাবনা, তেমন কাজ। ধারালো ছুরির কোপে আঙুলটি কেটে ফেলেন। যন্ত্রণা হয়েছিল কি না জানাননি টর্জ রেনল্ডস।

ফেসবুকে নিজের অ্যাকাউন্টে কাটা আঙ্গুল ও আঙ্গুল কাটা হাতটির ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দেন। তার সঙ্গে লিখেন, তিনি খুব খুশি। এই আঙ্গুল কাটার পিছনে আর কোনও কারণ নেই। দেখতে ভাল লাগবে ভেবে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর পরে তিনি নতুন লুক পেয়েছেন বলেও দাবি করেছেন।

ফেসবুকের এই স্ট্যাটাসে খুব বেশি প্রসংশা পাননি টর্জ রেনল্ডস। বরং সমালোচনা হয়েছে বেশি। অনেকেই এই কাজটিকে পাগলামি বলে অভিহিত করেছেন। তার জবাবও দিয়েছেন টর্জ রেনল্ডস। বলেছেন, এটা আমি আমার জন্যই করেছি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026