শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৯

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকে’র আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকে’র আলোচনা সভা অনুষ্ঠিত

শিহাবুজ্জামান কামাল: শনিবার ৪ মার্চ পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডের একটি কমিউনিটি হলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘বাংলাদেশ জার্নলিস্ট এসোসিয়েশন ইউকে’র এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা এম এ মান্নানের সভাপতিত্বে ও সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মুশফিক ফজল আনসারী।

আলোচনা সভায় মহান ভাষা দিবসের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংবাদিক ও আবৃত্তিকার মিছবা জামাল, কমিউনিটি নেতা মাওলানা রফিক আহমদ রফিক, সাংবাদিক সৈয়দ জহুরুল হক,কবি ও সাংবাদিক শিহাবুজ্জামান কামাল, সাংবাদিক আফসার উদ্দিন, হাজী কলা মিয়া, কবি শেখ মোঃ জাবেদ আলী, মোঃ জয়নুল আবেদিন প্রমুখ।

সভায় বক্তারা ব্রিটেন ও বাংলাদেশসহ বিভিন্ন দেশে বাংলা ভাষার চর্চা, লালন আরো জোরদার করার আহবান জানান। সেই সাথে আমাদের নতুন প্রজন্মের কাছে বাংলা শিক্ষা প্রদানে উদ্যোগ গ্রহণের আহবান জানান। এছাড়া বক্তারা বাংলা ভাষাকে জাতি সংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026