মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৯

সেরা সুন্দরী উট পাবে ২৫ মিলিয়ন পাউন্ড

সেরা সুন্দরী উট পাবে ২৫ মিলিয়ন পাউন্ড

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরবের এক মেলায় জড়ো হয়েছে ৩ লাখ উট। বিক্রির জন্য কিন্তু এদের আনা হয়নি। ‘কিং আব্দুল আজিজ ক্যামেলস ফেস্টিভ্যাল’ এ আয়োজিত হয়েছে সুন্দরী উটের প্রতিযোগিতা। বিশ্বের সুন্দরীতম উটকে ২৫ মিলিয়ন পাউন্ড দিয়ে সম্মানিত করা হবে।

সৌদি আরবের রিয়াদে এই ৩ লাখ উট তাদের সৌন্দর্য প্রদর্শন করবে। চলতি মাসের শেষদিকেই এই বিশাল পরিসরের সুন্দরী প্রতিযোগিতা দেখতে পাবে বিশ্ববাসী।

কিছু শর্ত রয়েছে। তাদের সৌন্দর্য বৃদ্ধিতে কোনো কৃত্রিম পদ্ধতির আশ্রয় নেওয়া যাবে না। তারা তুলে ধরবে একেবারে প্রাকৃতিক সৌন্দর্য যেখানে হস্তক্ষেপ করেনি মানুষ। তাদের কোঁকড়ানো চুল, আকর্ষণীয় কান, দীর্ঘ চোখের পাতা আর আদর্শ কুঁজের গড়নেই ফুটে উঠবে তাদের সৌন্দর্য।

এই মেলার মুখপাত্র ড. তালার আল তোরিফি বলেন, স্পর্শ ঘটেনি এমন সহজাত সৌন্দর্য বিচার করবেন বিচারকরা। মেলাতেই পুরস্কৃত করা হবে সুন্দরী উটগুলোকে।

ব্রিডিং এবং রংয়ের বিচারে উচগুলোকে ৫টি ভাগে বিভক্ত করা হয়েছে। আল ওয়াদাহ সাদা উট থেকে শুরু করে আল মাজাহাতের জাতের গাঢ় রংয়ের উট এবং আল হোমোর এর লালচে উট এবং বাদামী উটের আগমন ঘটবে এই মেলায়। আগত প্রতিটি উটকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা হবে। মাথার আকার, দাঁত ও ঠোঁট, গলার দৈর্ঘ্য, কুঁজের আদর্শ গড়ন ইত্যাদি ক্ষেত্রে প্রতিযোগিতায় নামবে উটগুলো।

এত বড় আয়োজনে কিন্তু কেবল উটের প্রতিযোগিতাই শেষ কথা নয়। রয়েছে কবিতা, লোকসংগীত (শালাত) এবং উটের নিলামও চলবে। মেলাটি উট, উটের মালিক আর দর্শকদের ভিড়ে মুখরিত হয়ে উঠবে।

মার্চের ১৯ থেকে এপ্রিলের ১৫ তারিখ পর্যন্ত চলবে এই মেলা। এ সময় স্টক মার্কেটে উটের দাম ৭০ শতাংশ বেড়ে যাবে। আগের বছরগুলোতেও সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী উটগুলো লাখ লাখ দিরহাম পুরস্কার পায়। এই অর্থের জোগান মেলে ‘কিং আব্দুল আজিজ দারাত’ থেকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026