শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৫

বিসিএর কয়েকটি রিজিয়নের প্রতিনিধি সভায় পূর্ণাঙ্গ প্যানেল দেওয়ার সিন্ধান্ত

বিসিএর কয়েকটি রিজিয়নের প্রতিনিধি সভায় পূর্ণাঙ্গ প্যানেল দেওয়ার সিন্ধান্ত

নিউজ ডেস্ক: বাংলাদেশী বাংলাদেশী রেষ্টুরেন্ট ব্যবসায়ীদের বৃহত্তম স্মারক প্রতিষ্ঠান বাংলাদেশ ক্যাটারার এসোসিয়েশনের আগামী নির্বাচনে একটি পূর্ণাঙ্গ প্যানেল দেওয়ার লক্ষে এবং কারী শিল্পের স্টাফ , শেফ ও ইমিগ্রেশন সমস্যা সমাধানের উপায় বের করতে বিসিএর কয়েকটি রিজিয়নের উদ্দোগে এবং এসেস্ক রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় এক গুরুত্বপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার হারলোর একটি রেষ্টুরেন্টে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিসিএর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও এসেস্ক বিসিএর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন মকদ্দুসের সভাপতিত্ব ও কেন্দ্রীয় ডেপুটি মেম্বারশীপ সেক্রেটারী ও এসেস্ক রিজিয়নের সেক্রেটারী ফরহাদ হোসেন টিপু র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিসিএর কেন্দ্রীয় সহ-সভাপতি এনাম চৌধুরী, কেন্দ্রীয় যগ্ম চীফ ট্রেজারার মিঠু চৌধুরী, প্রেস সেক্রেটারী আনিস চৌধুরী, এসেস্ক বিসিএর সহ-সভাপতি শাহ আশরাফুল হোসেন মুকুল, সহ-সভাপতি আব্দুল হক, ট্রেজারার তৌরিছ মিয়া, কেন্দ্রীয় সদস্য নাসির উদ্দিন।

বিসিএর বিভিন্ন রিজিয়নের নেতৃবৃন্ধের মধ্যে বক্তব্য রাখেন গোলাম রব্বানী সোহেল, সালেহ আহমদ, রওশন আহমদ, আবজল হোসেন, দিলওয়ার হোসেন, শেখ নুরুল ইসলাম, রওশন আলী বুলু, নুরুজ্জামান, নাজমুল হক, কয়সর আহমদ, ইকবাল চৌধুরী,শামসুল হোসেন,পাবেল মিয়া, আব্দুল সোফান,ফয়সল চৌধুরী, বুরহান উদ্দিন, বদরুল উদ্দিন রাজু, মোসাহিদুর রহমান, ফজলুর রহমান, মুহিব আহমদ সহ আরো অনেকে।

সভায় বিস্তারিত আলোচনা সাপেক্ষে এপ্রিল মাসে অনুষ্ঠিতব্য বিসিএর কেন্দ্রীয় নির্বাচনে একটি পূর্ণাঙ্গ প্যানেল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিন্ধান্ত নেওয়া হয়।

সভায় কারী শিল্পের বর্তমান সংকট সমাধানে সকল ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো। এ ছাড়া সভায় সকল রেষ্টুরেন্টে ব্যবসায়ী বিসিএর সদস্য পদ গ্রহন করে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার আহবান জানানো হয় ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026