রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫৫

হাউজ অব লর্ডসে দ্বিতীয় দফায় পরাজিত তেরেসা মে

হাউজ অব লর্ডসে দ্বিতীয় দফায় পরাজিত তেরেসা মে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বৃটিশ পার্লামেন্টের হাউজ অব লর্ডসে দ্বিতীয় দফায়ও হেরে গেলেন প্রধানমন্ত্রী তেরেসা মে। ব্রেক্সিট ইস্যুতে পার্লামেন্টের অনুমোদন নেয়ার বিষয়ে মত দিয়েছেন লর্ডস সদস্যরা।

তীব্র বিতর্কের পর ইউরোপীয় ইউনিয়ন থেকে বৃটেনের বিচ্ছেদ ইস্যুতে লিসবন চুক্তির ৫০ অনুচ্ছেদ সংশোধন ও সক্রিয় করা নিয়ে ভোট হয় এতে।

এতে ৩৬৬-২৬৮ ভোটে হেরে যান তেরেসা মে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন থেকে বৃটেনকে বের করে আনতে হলে যেকোনো চুক্তিতে অনুমোদন থাকতে হবে পার্লামেন্টের।

কিন্তু ব্রেক্সিটের পক্ষে থাকা সদস্যরা এমন প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। প্রধানমন্ত্রীকে ‘চুল ধরে, হাত ধরে, পা ধরে’ টেনে ক্ষমতা থেকে নামানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

এর আগেও এ বিলের ওপর হাউজ অব লর্ডসে হেরে যান তেরেসা মে। ফলে দ্বিতীয় দফায় সংশোধিত আকারে বিল তোলা হয় সেখানে। প্রধানমন্ত্রী ও তার সদস্যরা সংশোধিত বিলটি পাস হবে বলে আশায় ছিলেন। কিন্তু হাউজ অব লর্ডস তা পাস করে নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026