শিহাবুজ্জামান কামাল: বাংলাদেশের প্রস্তাবিত নাগরিকত্ব আইন সংশোধনের দাবীতে চলমান আন্দোলনরত সংগঠন ‘গ্লোবাল কমিটি ফর ফেয়ার সিটিজেনশীপ ল ইন বাংলাদেশ’র উদ্যোগে সোমবার ৬ মার্চ পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ একটি কমিউনিটি হলে এক সভা অনুষ্ঠিত হয়।
টা
ওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক সিভিক মেয়র সরদার আব্দুল আজিজের সভাপতিত্বে ও সংগঠনের আহবায়ক সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রস্তাবিত নাগরিকত্ব আইনের উপর ৭ দফা সুপারিশমালা পেশ করেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নজরুল খসরু।
সভায় সুপারিশ মালার উপর বক্তব্য রাখেন ব্যারিস্টার নাজির আহমদ, ব্যারিস্টার মুজিবুল হক, আলহাজ এম আলাউদ্দিন আহমদ, এডভোকেট ডঃ মুহাম্মদ নুরুল আলম, কবি দবিরুল ইসলাম চৌধুরী, আলহাজ মোহাম্মদ ইছবাহ উদ্দিন, জাহাঙ্গীর খান, সাপ্তহিক দেশ পত্রিকা’র সম্পাদক তাইসির মাহমুদ, সাংবাদিক খান জামাল মোঃ নুরুল ইসলাম, কবি ও কলামিস্ট শিহাবুজ্জামান কামাল, সাংবাদিক আফসার উদ্দিন, সাংবাদিক সৈয়দ জহুরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান, গোলাম মোস্তফা, গোলাম আজম তালুকদার ও নওশাদ আলী প্রমুখ।
সভায় ৭দফা সুপারিশমালা অনুমোদন করা হয় এবং বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের দ্বৈত নাগরিকত্ব কার্ড প্রদান ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবী জানানো হয়।
সুপারিশ মালায় দ্বৈত নাগরিকত্বের অধিকারী ও পরবর্তী প্রজন্মদের বাংলাদেশে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কাজ করার সুবিধা ও তাঁদের নাগরিকত্ব লাভের সুস্পষ্ট বিধান রাখার দাবী জানানো হয়।
এছাড়া সভায় প্রস্থাবিত নাগরিকত্ব আইনের ৫,৬,৭, ৮, ১৩,২০,২১,২২ও২৩ ধারায় আরো সংশোধন ও বাতিলের দাবী জানানো হয়। তাছাড়া এসব সুপারিশমালা হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে পেশ ও সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মিডিয়া ও জনসাধারণের কাছে প্রচার করার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় প্রবাসীদের সব দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।