নিউজ ডেস্ক: গ্রেটার ম্যানচেস্টারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ওল্ডহাম ইক্বরা ইন্সটিটিউটের ইয়ার এন্ডিং সিরোমনি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ২৫ ফেব্রুয়ারী শনিবার স্কুল ক্যাম্পাসে দিনব্যাপি এক বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে
প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন প্রদর্শনী, স্বরচিত কবিতা, নাশিদ, নাটিকা এবং কোরআন তেলাওয়াত করেন। এ সময় বিপুল সংখ্যক অভিভাক তাদের সন্তানদের পারফরমেন্স দেখার সুযোগ পান। সকাল সাড়ে দশটায় বিভিন্ন প্রতিযোগিতা শেষে বছরজুড়ে একাডেমিক ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সাফল্যের স্মারক তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লন্ডন মেট্রোপলিটন ইউনির্ভাসিটির ডেপুটি হেড প্রফেসর হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইক্বরা ইন্সটিটিউটের প্র্রিন্সিপাল মাওলানা জিয়াউর রহমান, শিক্ষক মাওলানা নুমান আহমেদ, শরীফ হোসাইন এবং কবির হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান বলেন, জ্ঞান-বিজ্ঞানে মুসলমানরা যুগে যুগে ভুমিকা রেখেছেন। বর্তমান সময়েও যথেষ্ট অবদার রয়েছে মুসলিম মনিষীদের। বৃটেনের বর্তমান প্রেক্ষাপটে সকলকে ভালো মুসলিম হওয়ার পাশাপাশি একজন খাটি সিটিজেন হওয়া প্রয়োজন।
তাতে নিজের উন্নতির পাশাপাশি কমিউনিটির উন্নয়নেও ভুমিকা রাখা সম্ভব। তিনি ইক্বরা ইন্সিটিটিউটের সামগ্রিক উন্নতিতে সন্তুুষ্টি প্রকাশ করে বলেন, এই প্রতিষ্ঠান কমিউনিটিতে মেধাবী ও ভালো মানুষ তৈরীতে কাজ করে যাবে।
অনুষ্ঠানে আলিমি,হাফিজি কোর্সে সেরা ছাত্র-ছাত্রী, বেস্ট স্টুডেন্ট অব দ্যা ইয়ারসহ সকল শিক্ষার্থীর হাতে ইয়ার এন্ডিং সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
উল্লেখ্য মাত্র দু‘বছর আগে প্রতিষ্ঠিত ওল্ডহাম ইক্বরা ইন্সটিটিউটে বর্তমানে কয়েক শতাধিক শিক্ষার্থী বিভিন্ন কোর্সে অধ্যয়ন করছেন। কম সময়ে প্রতিষ্ঠানটির এমন সাফল্যে সন্তুষ্ট অভিভাবকরা শিক্ষার মান নিয়ে উচছসিত প্রশংসা করেন।