রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২৭

লেবুর খোসার উপকারিতা

লেবুর খোসার উপকারিতা

শরীর স্বাস্থ্য ডেস্ক: লেবু খেতে ভালোবাসেন অনেকে। তবে লেবুর খোসা কি খেয়ে দেখেছেন কখনো? লেবুর খোসাও কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী।

লেবুর মধ্যে রয়েছে ভিটামিন বি৬, বি১, ভিটামিন এ, ভিটামিন সি, ফলিক এসিড, ম্যাগনেসিয়াম, পেকটিন, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস। খোসার মধ্যেও রয়েছে এসব গুণ। নিচে লেবুর খোসার উপকারিতা দেওয়া হল:

কয়েকটি লেবুর খোসা নিন। হলুদ অংশটি বের করুন। একে আক্রান্ত গাঁটে লাগিয়ে ব্যান্ডেজ করে ফেলুন। দুই থেকে তিন ঘণ্টা এভাবে রাখুন। এটি গাঁটের ব্যথা কমাতে কাজ করবে।

একটি গ্লাসের মধ্যে কিছু লেবুর খোসা নিন। এর মধ্যে সামান্য ইউক্যালিপটাসের পাতা ও জলপাইয়ের তেল রাখুন। গ্লাসের মুখ ভালো করে আটকান। একে দুই সপ্তাহ রেখে দিন। দুই সপ্তাহ পর একটি গজের মধ্য নিয়ে মিশ্রণটিকে আক্রান্ত গাঁটে লাগান। সারা রাত এভাবে রাখুন। এটিও ব্যথা কমাতে কাজ করবে।

চায়ের সঙ্গে লেবুর খোসা খেতে পারেন। চা ফোটানোর সময় এর মধ্যে লেবুর খোসা দিন। কয়েক মিনিট সেদ্ধ করুন। চুলা থেকে নামিয়ে সামান্য মধু দিয়ে খেতে পারেন। এটি প্রদাহ কমাতে কাজে দেবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026