সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩

প্রেমিককে পছন্দ করেছেন সোনমের পরিবার

প্রেমিককে পছন্দ করেছেন সোনমের পরিবার

বিনোদন ডেস্ক: অনেক লুকোচুরি, জলঘোলা হয়েছে। এবার সব পরিষ্কার। প্রেমিককে নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর।

তবে এটা কিছুদিন আগের খবর। হতাশার কিছু নেই। সোনম ভক্তের জন্য নতুন খবরও আছে। এরই মধ্যে প্রেমিককে নিজের পরিবারে পরিচয় করিয়েছেন তিনি। এখানেই শেষ নয়।

সূত্রে জানা গেছে অনিল কাপুর নাকি আনন্দ আহুজাকে মেনেও নিয়েছেন। আর সোনমের মা সুনিতা কাপুরও দারুণ পছন্দ করেছেন মেয়ের প্রেমিককে। এ নিয়ে রীতিমতো বলিপাড়ায় হইচই পড়ে গেছে।

সুনিতার ইচ্ছা এ বছরই যেন সোনম-আনন্দের বাগদান হয়। এদিকে, আনন্দকে সোনমের বাবা অনিল কাপুরও খুব পছন্দ করেন। এমনকি বাবার জন্মদিনে প্রেমিককে নিয়ে পার্টিও করেছিলেন সোনম।

এর কয়েকটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। কয়দিন আগে আনন্দকে নিয়ে একটি আর্ট ফেস্টিভ্যালে গিয়েছিলেন সোনম। তখন থেকেই তাদের প্রেমের গুঞ্জন আরো জোরাল হয়।

তার কিছুদিন পরেই প্রেমিকাকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন আনন্দ। তখন থেকেই মূলত প্রেমের বিষয়টি পুরো পরিষ্কার হয়ে গেল। এখন দেখার বিষয়, সব ঠিকঠাক হলে বাগদানের পর বিয়েটা কবে হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026