সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩২

নেপালে ভারতবিরোধী বিক্ষোভ

নেপালে ভারতবিরোধী বিক্ষোভ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: স্থানীয় বিরোধের জের ধরে এক নেপালি নাগরিককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। নেপাল সরকার জানিয়েছে, এ ঘটনায় ওই এলাকা ও কাঠমান্ডুতে ভারতবিরোধী বিক্ষোভ দানা বেঁধেছে। এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, ভারতের সীমান্তরক্ষীরা খোলা গুলি চালালে একজন নেপালি নাগরিকের মৃত্যুসহ নেপালের আনন্দবাজারের একটি সেতুর ক্ষতিসাধন হয়। এ ঘটনা নিয়ে স্থানীয় লোকজন বিক্ষোভ শুরু করে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ভারতের সীমান্তরক্ষী বাহিনী এ ঘটনা নিয়ে একটি তদন্ত শুরু করেছে এবং নেপাল কর্তৃপক্ষের কাছে নিহতের একটি ফরেনসিক ও ময়নাতদন্তের প্রতিবেদন চেয়েছে। মুখপাত্র আরো জানান, দু’দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ে বৈঠক হয়েছে এবং তারা পরিস্থিতি শান্ত রেখে পদক্ষেপ নিতে একমত হয়েছেন।

তবে শুক্রবার আনন্দবাজারে নতুন করে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের বড় একটি দল স্থানীয় সরকারের একটি কার্যালয়ে হামলা চালায় বলে জানান নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাল কৃষ্ণ পান্থি।

ওই এলাকার একজন পুলিশ কর্মকর্তা জানান, এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। বিক্ষোভকারীদের আরো একটি দল কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তখন পুলিশ তাদের বাধা দিলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় বলে জানান, পুলিশ কর্মকর্তা ছাবি লাল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026