মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:২৬

দোজখি খাবার ফায়ার পান (ভিডিও)

দোজখি খাবার ফায়ার পান (ভিডিও)

অন্যকিছু ডেস্ক: আগুন জ্বলছে এমন কোনো খাবার সরাসরি আপনি কি খেতে চাইবেন? আশ্চর্যজনক হলেও সত্যি যে, এমন খাবারও অস্বাভাবিক নয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ভয়েস অব আমেরিকা।

ভারতের এ জনপ্রিয় জলন্ত খাবারটি আর কিছুই নয়- পান। আগুন দেওয়ার পর বলা হয় ফায়ার পান।

ভারতের দিল্লিতে দেখা মেলে এ পানের। প্রথমে মসলা মিশিয়ে ভালোভাবেই প্রস্তুত করা হয় পানটি। দেওয়া হয় ব্যতিক্রমী কিছু মসলাও। এরপর তাতে আগুন দিয়ে সরাসরি গ্রাহকের মুখে পুরে দেওয়া হয়। তরুণদের মধ্যে এ পান বেশি জনপ্রিয়।

ব্যাপারটা ভয়ংকর মনে হলেও মোটেও বিপজ্জনক নয় বলে দাবি করেন পান বিক্রেতা। যারা এ পান খেয়েছেন, তাদেরও কোনো ক্ষতি হতে দেখা যায়নি। ফলে এ পানের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।

ভিডিওতে দেখুন সেই পান খাওয়ার দৃশ্য :

[youtube id=”4Mijzcg1hj8″ width=”600″ height=”350″]




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026