বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:২১

সাইফকে বিয়ে করার আগেই সতর্ক করা হয়েছে: বিস্ফোরক তথ্য ফাঁস করলেন কারিনা

সাইফকে বিয়ে করার আগেই সতর্ক করা হয়েছে: বিস্ফোরক তথ্য ফাঁস করলেন কারিনা

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী কারিনা নিজের প্রেম থেকে শুরু করে সাংসারিক জীবন সব কিছুই কোন প্রকার দ্বিধা ছাড়াই প্রকাশ করেছেন।

কেক সময় মনের কথা প্রকাশ করে মিডিয়ায় বোমা ফাটিয়েছেন তিনি। এবার নতুন করে এটম ফাটালেন তিনি।

ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কারিনা কাপুর জানিয়েছেন, সাইফ আলী খানকে বিয়ে না করার জন্য তাকে বারবার মানা করা হয়েছিল।

শুধু তাই নয়, সাইফ আলী খানের সঙ্গে যেন তিনি কোনো সম্পর্কে না জড়ান সে বিষয়েও তাকে সতর্ক করা হয়েছিল। কিন্তু সব সময় মনের কথা শুনেন, সাইফের দিকে শুধু এগিয়ে গেছেন তিনি।

কারিনা কাপুর খান বলেন, সাইফ এবং আমি বিয়ের আগে প্রায় এক যুগ ধরে একে-অপরকে চিনি, জানি এবং বুঝি। বিয়ের আগে যখন আমরা একসাথে বাস করা শুরু করেছিলাম, তখন থেকেই আমাকে বারণ করা হয়েছিল।

কিন্তু আমি আমার মনের কথা শুনে তার সাথে চলতে শুরু করেছি। আমার জীবনে কোন কিছুই আমি লুকাইনি। আমার ব্যাক্তিগত জীবন থেকে শুরু করে সিনেমা করা পর্যন্ত সব কথা আমি সবার সাথে শেয়ার করেছি। কিছুই লুকাবার নেই আমার কাছে।

সাইফ ও কারিনা গত ৪ বছর ধরে বিবাহ বন্ধনে আবদ্ধ রয়েছেন। কিছু দিন আগে তাদের ঘর আলো করে এক পুত্র সন্তানের জন্ম হয়। ইতিমধ্যে, কারিনা আবার স্পটলাইটের নিচেও চলে এসেছেন, নতুন করে একজন মা হবার পর ক্যারিয়ার আবার শুরু করার জন্য।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026