শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৪

কারাগারে যাচ্ছেন রণবীর

কারাগারে যাচ্ছেন রণবীর

বিনোদন ডেস্ক: অভিনয়ের জন্য অভিনেতাদের কতই না ঝক্কি-ঝামেলা পোহাতে হয়! সঞ্জয় দত্তের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে একটি চলচ্চিত্র, এটি পুরনো খবর। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করছেন রণবীর।

নিজের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন তিনি। নিজের স্বাস্থ্যকে সঞ্জয়ের ভারি চেহারার অনুরূপ করে তোলার জন্য ইতিমধ্যেই ১৩ কেজি ওজন বাড়িয়েছেন নিজের।

এ বার কারাবাসের প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের জন্য তিনি এক সপ্তাহ ভোপাল জেলে কাটাতে চলেছেন বলে শোনা যাচ্ছে। আসলে যার ভূমিকায় তিনি অভিনয় করছেন, সেই সঞ্জয়ও যে বেআইনি অস্ত্র রাখার অপরাধে বছরখানেকের কারদ- ভোগ করেছিলেন।

সঞ্জয় অবশ্য ভোপালে নয়, এক বছর কাটিয়ে ছিলেন পুণের ইয়েরওয়ড়া জেলে। সেই কারাবাসের অভিজ্ঞতা ঠিক কেমন, সেই বিষয়ে অভিজ্ঞতা অর্জনের জন্যই একটা সপ্তাহ জেলে কাটাতে চলেছেন রণবীর। এই ছবিতে রণবীর ছাড়াও রয়েছেন পরেশ রাওয়াল।

তিনি সঞ্জয়ের পিতা সুনীল দত্তের ভূমিকায় অভিনয় করছেন। মণীষা কৈরালা অভিনয় করছেন সঞ্জয়ের মা নার্গিসের ভূমিকায়। সোনম কাপুর সঞ্জয়ের প্রথম জীবনের প্রেমিকা, এবং ভিকি কৌশল সঞ্জয়ের এক প্রবাসী বন্ধুর ভূমিকায় অভিনয় করছেন।

আনুশকা শর্মাকে এই ছবিতে দেখা যাবে এক সাংবাদিক রূপে। এই ছবির জন্য প্রায় ২০০ ঘণ্টার আলাপচারিতায় রাজকুমার হিরানিকে নিজের জীবন সম্পর্কে খুঁটিনাটি তথ্য দিয়েছেন সঞ্জয়।

সেই আলাপচারিতা ভিডিও রেকর্ডিং করেও রাখা হয়েছে। মূলত সেই তথ্যের ভিত্তিতেই তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। ছবির নাম এখনও স্থির হয়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026