রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯

জামেয়াতুল উম্মাহ সেকেন্ড্যারি স্কুলের ২০তম প্রতিস্টা বার্ষিকী: জমজমাট আয়োজনে শেষ হয় অনুষ্ঠান

জামেয়াতুল উম্মাহ সেকেন্ড্যারি স্কুলের ২০তম প্রতিস্টা বার্ষিকী: জমজমাট আয়োজনে শেষ হয় অনুষ্ঠান

শিহাবুজ্জামান কামাল: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পূর্ব লন্ডনের বিগল্যান্ড ষ্ট্রীটে অবস্থিত ‘জামেয়াতুল উম্মাহ সেকেন্ড্যারি বয়েস স্কুল’র ২০তম প্রতিস্টা বার্ষিকী ও ডিনার বুধবার ১৫ মার্চ লন্ডনের ‘রয়্যাল রিজেন্সি ভেন্যু’তে অনুষ্ঠিত হয়েছে।

জামেতুল উম্মাহ’র উস্তাদ আলম আম্বিয়া ও স্কুলের গভর্নর মিসেস কুলসুম বেগম ও জাহেদ আলম এর যৌথ পরিচালনায় অনুস্টানের শুরুতে পবিত্র কালামেপাক থেকে তেলাওয়াত পেশ করেন স্কুলের ছাত্র হোসেইন মোহাম্মদ এবং ইংরেজীতে তরজমা পেশ করে ইসমাইল ও ইমরান খান।

অনুস্টানে স্বাগত বক্তব্যে স্কুলের গভর্নিং বডির চেয়ার শাব্বির আহমদ কাওসার অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ জানান।

জামেতুল উম্মাহ’র বিগিত দিনের বিভিন্ন সফলাতার দিক গুলো তোলে ধরে স্কুলের প্রিন্সিপাল নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে জামেয়াতুল উম্মাহ’র প্রতিষ্ঠার শুরু থেকে এ যাবৎ যে সকল পিতামাতা, অভিভাবক, স্কুলের কর্মকর্তা, ট্রাস্টি, শিক্ষক, কমিউনিটির নেতৃবৃন্দ ও সাবেক ছাত্ররা নানা ভাবে সাহায্য, সহযোগিতা করেছেন তাদেরকে একত্রিত করা, সম্মান জানানো এবং আমাদের পাস্পরিক ঐক্যের মাধ্যমে স্কুলকে আরো সামনে এগিয়ে নেয়া।

তিনি সবাইকে ধন্যবাদ জানান এবং আগামী দিনেও এ ব্যাপারে সকলের সহযোগিতা পাবেন বলে আশাবাদ ব্যক্ত কয়েন।

অনুষ্ঠানের আলোচ্য সূচীতে ছিল বক্তৃতা, আজান, নাশিদ, স্কুলের সেরা ছাত্রদেরকে এ্যাওয়ার্ড ও সনদ প্রদান ইত্যাদি।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রেন্ট কাউন্সিলের মেয়র পারভেজ আহমদ, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের মেয়র জন বিগস, মাওলানা আব্দুর রহমান মাদানী, হাসান মোহাম্মদ মঈনুদ্দীন, জয়নুল আবেদীন। স্কুলের ছাত্রদের মধ্যে আবু তালহা চৌধুরী, মাহবুব আনাম, ইব্রহিম আন্সার, জামিল রশিদ প্রমুখ।স্কুলের লেখাপড়ার ব্যাপারে তারা তাঁদের অভিমত ব্যক্ত করেন।

স্কুলের চেয়ার ও বোর্ড অফ ট্রাস্টি হাফেজ মাওলানা আবু সায়ীদ বলেন, জামেয়াতুল উম্মাহ ১৯৯৭সালে প্রতিষ্ঠিত হয়। আমরা মহান আল্লাহপাকের দরবারে শোকর আদায় করছি ‘জামেয়াতুল উম্মাহর’২০ বছর উদযাপন করতে পারায়। এ যাবৎ জামেয়াতুল উম্মাহর উত্তরোত্তর সফলতায় আমরা সন্তোষ প্রকাশ করছি।

স্কুলটি লেখাপড়ায় টাওয়ার হ্যামলেটসর মধ্যে সেরা স্কুল এবং ইতোমধ্যে ২০১৬সালে দেশের লীগ টেবিলে ৪৭তম সেরা স্কুলের তালিকায় স্থান পায়। এছাড়া জিসিএসসি পরীক্ষায় স্কুলের ছাত্ররা শতভাগ ভাল ফলাফল লাভ করেছে। তিনি বলেন আমাদের ছাত্ররা এখান থেকে ভাল ফলাদল লাভ করে, উচ্চ শিক্ষার জন্য অক্স ফোরড, ক্যামব্রিজ, আল-আজহারসহ বিশ্বের সুনাম খ্যাত ইউনিভারসিটিতে লেখাপড়া করছে।

আগামীতে ও স্কুলের লেখাপড়ার মানোন্নয়ন এবং সফলতার ধারা যাতে অব্যাহত থাকে সেব্যাপারে স্কুল কর্তৃপক্ষ নজর রাখবেন। এব্যাপারে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

প্রায় ৬শতাধিক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল বেশ জমজমাট। ডিনার পার্টিতে স্কুলের ছাত্রদের পিতামাতা, অভিভাবক, স্কুল্কের শিক্ষক, বিভিন্ন সংগঠন ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুধী, সাংবাদিক ও দাওয়াতুল ইসলামের অনেক নেতৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে টিভি ব্যক্তিত্ব আজমল মসরুর ‘জামেয়াতুল উম্মাহ’র জন্য ফাণ্ড সংগ্রহ করা হয়। হাফিজ মাওলানা আবু সায়ীদের বিদায়ী বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026