শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৭

অসাম্প্রদায়িক সহনশীল সমাজের স্বার্থেই বর্তমান প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে: লন্ডনে মন্ত্রী আসাদুজ্জামান নুর এম, পি

অসাম্প্রদায়িক সহনশীল সমাজের স্বার্থেই বর্তমান প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে: লন্ডনে মন্ত্রী আসাদুজ্জামান নুর এম, পি

আব্দুল কাদির চৌধুরী মুরাদ: বাংলাদেশ সরকারের সংষ্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন, হাজার বছরের অসাম্প্রদায়িকতার ঐতিহ্য নিয়ে মাথা উচু করে দাঁড়িয়ে থাকা আমাদের বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতিকে দেশে বিদেশে নব প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। সাহিত্য ও সংষ্কৃতি চর্চা শুধু নিজের আত্ম পরিচয় তুলে ধরা নয়, এই চর্চা অন্ধকারের শক্তি মোকাবেলায় আমাদের সাহস যোগায়।

সাম্প্রতিক সময়ের বৈশ্বিক সন্ত্রাসের কথা উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রদায়িক ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠি তাদের ভ্রান্ত মতবাদের প্রতি তরুণ প্রজন্মের মগজ ধোলাইয়ের যে অপকর্মে নেমেছে তা মোকাবেলায় সাহিত্য ও সংস্কৃতি চর্চা আমাদের সাহস যোগায়।

আমাদের সন্তানদের যদি আমরা সাহিত্য সংস্কৃতির প্রতি আকৃষ্ট করে তুলতে পারি, তাহলে ঐসব সাম্প্রদায়িক শক্তি কোনভাবেই তাদের ধারে কাছে ঘেষতে পারবেনা। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের প্রবাদ পুরুষ আসাদুজ্জামান নুর এম, পি আরো বলেন, সংষ্কৃতি মানুষকে উদার, সহনশীল ও সহমর্মী হতে শেখায়।

লন্ডনে আয়োজিত চতুর্থ বঙ্গবন্ধু বই মেলা উপলক্ষে বৃহস্পতিবার ১৬ মার্চ পূর্ব লন্ডনের ইলফোর্ডের একটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান নুর এসব কথা বলেন।

বঙ্গবন্ধু বইমেলার প্রতি তাঁর মন্ত্রনালয়ের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে আসাদুজ্জামান নুর বলেন, একটি অসাম্প্রদায়িক সহনশীল সমাজের স্বার্থেই বর্তমান প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। বঙ্গবন্ধু বইমেলার মাধ্যমে সেই কাজটিই হচ্ছে লন্ডনে। এই কাজের সহযোগি থাকতে পেরে আমরা অবশ্যই আনন্দিত।

আসাদুজ্জামান নুর বঙ্গবন্ধু বইমেলার আরও সম্প্রসারণ চেয়ে বলেন, বঙ্গবন্ধু ‘জাতীর জনক’ শুধু এই একটি পরিচয় জানলেই তাকে পুর্নাঙ্গভাবে জানা হয়না। তাঁর সংগ্রামী জীবন, সমাজ চেতনা, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি সবকিছুই জানতে দিতে হবে আমাদের বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে। তিনি বলেন, পূর্নাঙ্গভাবে বঙ্গবন্ধুকে জানতে পারলে, তাঁর জীবনদর্শন অনুসরণ করলে একজন পূর্নাঙ্গ মানুষ হওয়া খুবই সহজ।

‘বঙ্গবন্ধুকে জানুন, বাংলাদেশকে ভালোবাসুন‘ বঙ্গবন্ধু বইমেলার এই স্লোগানকে সমর্থন করে সংষ্কৃতি মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে পূর্নাঙ্গভাবে জানলে স্বয়ংক্রিয়ভাবেই আপনার সন্তান বাংলাদেশকে ভালোবাসবে। আর এই ভালোবাসা হবে অন্ধকারের শক্তির হাত থেকে দেশকে, দেশের মানুষকে রক্ষা করার অস্ত্র।

বঙ্গবন্ধু বইমেলার অন্যতম উদ্যোক্তা সাংবাদিক বুলবুল হাসানের পরিচালনায় সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রশান্ত বড়ুয়া ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারোজ্জামান চৌধুরী এবং বইমেলায় যোগ দিতে ঢাকা থেকে আগত প্রকাশক মাজহারুল ইসলাম ও কামরুল হাসান শায়ক। উপস্থিত ছিলেন বইমেলার আরেক আয়োজক জামাল খান।

শুক্রবার ১৭ মার্চ গ্রেটার লন্ডনের রেডব্রিজ টাউন হলে শুরু হচ্ছে ৪র্থ বঙ্গবন্ধু বইমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেলার অন্যতম সহযোগি সংষ্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নুর। সভাপতিত্ব করবেন প্রবীন সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী। রেডব্রিজের ইলফোর্ড টাউন হলে শুক্র থেকে রবিবার পর্যন্ত চলবে বঙ্গবন্ধু বইমেলা।

মেলার সম্মিলিত আয়োজক ইউরোপীয়ান কলেজ অব ল, সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ, বঙ্গবন্ধু সেন্টার ও বাংলাদেশ সরকারের সংষ্কৃতি বিষয়ক মন্ত্রনালয়। মেলায় ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’র ১ হাজার কপি বিনামূল্যে বিতরণ করা হবে।

এদিকে মেলার শেষ দিন ১৯ মার্চ রবিবার দুপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম যুক্তরাজ্যের উদ্যোগে বাংলাদেশ সরকারের সংষ্কৃতি বিষয়ক মন্ত্রী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম কেন্দ্রীয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নুর এম,পি সাথে এক মতবিনিময় সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

লন্ডনের রেডব্রিজ টাউন হলে অনুষ্ঠিতব্য এ সভায় সর্বস্থরের বিলেত প্রবাসী বাঙালিদের উপস্থিত থাকতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম যুক্তরাজ্যের সভাপতি মোহাম্মদ নাজিমুদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদ সকলের প্রতি আহবান জানিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026