বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

সংসার ভাঙছে জন আব্রাহামের

সংসার ভাঙছে জন আব্রাহামের

বিনোদন ডেস্ক: বেশ কিছুদিন আগের কথা। বলিউড তারকা জন আব্রাহামের সঙ্গে তার স্ত্রী প্রিয়া রাঞ্চলের সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না। দুজনের মাঝে ঝগড়া চরম আকার ধারণ করেছে। এরই জের ধরেই নাকি একসঙ্গে থাকছেন না জন ও প্রিয়া। ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম এমন খবরই প্রকাশ করেছে সম্প্রতি।

এ দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্রে জানা যায়, কয়েক সপ্তাহ আগে জন ও প্রিয়ার মধ্যে বড় ধরনের ঝগড়া হয়। কথা কাটাকাটির একপর্যায়ে সেটি বাজে অবস্থায় রূপ নেয়। পরে জনের পুরোনো প্রেমের সম্পর্কগুলো নিয়ে মন্তব্য করেন প্রিয়া। এরপর থেকেই দুজনের সম্পর্কে দূরত্ব শুরু হয়।

সূত্রটি আরো জানায়, যদিও এখনই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেননি তবে তারা কেউ কারো সঙ্গে কথাও বলছেন না। বিয়ের পর জন-প্রিয়া দম্পতির দাম্পত্য কলহের খবর আগেও শিরোনাম হয়েছিল। নিজের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও পোস্ট করেছেন জন।

২০১৩ সালের নিউ ইয়ার উৎসবের সময় বান্ধবী প্রিয়াকে বিয়ে করেন জন। এ সময় তারা যুক্তরাষ্ট্র ভ্রমণে ছিলেন। ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমেই প্রিয়াকে স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন জন। এখন দুজন আলাদা বাস করছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026