রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮

বিপুল সংখ্যাক অতিথিদের উপস্থিতিতে বিয়ানীবাজার ক্যান্সার হাসপিটালের ফান্ডরেইজিং ডিনার ও সার্টিফিকেট বিতরনী অনুষ্ঠিত: একশত দশ হাজার পাউন্ড সংগ্রহের প্রতিশ্রুতি

বিপুল সংখ্যাক অতিথিদের উপস্থিতিতে বিয়ানীবাজার ক্যান্সার হাসপিটালের ফান্ডরেইজিং ডিনার ও সার্টিফিকেট বিতরনী অনুষ্ঠিত: একশত দশ হাজার পাউন্ড সংগ্রহের প্রতিশ্রুতি

শীর্ষবিন্দু নিউজ: বৃহত্তর সিলেটর গর্ব বৃটিশ বাংলাদেশী প্রবাসীদের দানে প্রতিষ্ঠিত বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের পরবর্তী সম্প্রসারনের লক্ষ্যে অনুষ্ঠিত হলো ফান্ড রাইজিং ডিনার ও চতুর্থ সার্টিফিকেট এওয়ার্ড প্রদান অনুষ্ঠান।

বুধবার ২১শে মার্চ রয়েল রিজেন্সি হলে আয়োজিত অনুষ্ঠানে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে কমিউনিটি প্রতিনিধি, সংগঠনের ট্রাস্টি ও রাজনীতিক নেতৃবৃন্ধ উপস্থিত হয়ে হাসপাতালের উন্নয়নে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। উপস্থিত হৃদয়বান ব্যাক্তিবর্গ হাসপাতালের উন্নয়নে প্রায় একশত দশহাজার পাউন্ট দানের প্রতিশ্রতি প্রদান করেন।

বিবিসিজিএইস এর প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার সাবিয়া খাতুনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের সিইও সাব উদ্দিন। অনুষ্ঠানে ফান্ড রেইজিং অনুষ্ঠান পরিচালনা করেন টিভি প্রেজেন্টার ও ইমাম আজমল মাশরুর। অনুষ্ঠানের ফাকে ফাকে বিভিন্ন ডকুমেন্টরী ও ইসলামী নাশিদ পরিবেশিত হয়।

অনুষ্টানে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের সিইও সাব উদ্দিন জানান, কমিউনিটি ও হাসপাতালের ট্রাস্টিদের দানে হাসপাতাল প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে। এটিকে পূর্ণাঙ্গ রুপ দিতে প্রচুর আর্থিক সহযোগিতার প্রয়োজন। তিনি ইতোমধ্যে যারা দান করেছেন এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। সিইও ভবিষ্যত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন কমিউনিটি সংগঠনের প্রতিনিধিবৃন্ধ ও বক্তব্য রাখেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃটেনের সাবেক ফাইন্যান্স মিনিস্টার স্টীফেন টিম এমপি,লিন ব্রাউন এমপি,লেবার ফেন্ড্রস অব বাংলাদেশের চেয়ারম্যান ও ক্যানারী ওয়ার্ফ গুপের এমডি হাওয়ার্ড ডোবার,যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন, বৃটেনের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শাফি আহমদ, কাউন্সিলার কেন ক্লার্ক, ক্যামডেন কাউন্সিলের মেয়র নাদিয়া শাহ, রেডব্রীজ কাউন্সিলের মেয়র কাউন্সিলার গার্ডিয়েল বামরা, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক জনমতের সম্পাদক নবাব উদ্দিন, সাপ্তাহিক পত্রিকার প্রধান সম্পাদক বেলাল আহমদ, চ্যানেল এস এর ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল, বালা টিভির সিইও মিলটন রহমান, এটিএন বাংলার সিইও হাফিজ আলম বক্স, লন্ডন বাংলা প্রেসক্লাবের সেক্রেটারী মোহাম্মদ জুবায়ের প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026