বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১১

প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় বিয়ে করেন নি করণ জোহর

প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় বিয়ে করেন নি করণ জোহর

বিনোদন ডেস্ক: বলিউডের সফল নির্মাতা করণ জোহর এখনো বিয়ে করেন নি। ৪৪ পেরিয়ে গেছে তার। সম্প্রতি সারোগেসির মাধ্যমে দুই সন্তানের বাবা হয়েছেন।

তারপরও কেন তিনি বিয়ে করছেন না- এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে রহস্যের মধ্যেই থাকতে হয়েছে সবাইকে। আবার কেউ তাকে সমকামী আখ্যাও দিয়েছেন।

সম্প্রতি নিজের অবিবাহিত থাকার কারণ জানিয়েছেন তিনি। বলিউডের ছবির ধরন নিয়ে কথা বলতে গিয়ে সেই রহস্য ফাঁস করেন করণ জোহর।

তিনি বলেন, অনেকে বলেন হিন্দি ছবি খুব নাটকীয় অথচ এর শিকড়টা কিন্তু বাস্তব জীবনেই রয়েছে। আমার চোখের সামনে আমার প্রেমকে, আমার ভালোবাসার মানুষকে অন্যের সঙ্গে বিয়ে হয়ে যেতে দেখেছি। এমন কিছু যখন জীবনে ঘটে তখন মনে হয় এই কষ্টটা থেকে কোনোদিন মুক্তি মিলবে না।

করণ আরো বলেন, ছবিতে সুখী বিবাহিত জীবনকে উপস্থাপন করলে আমি খুব অবাক হই। যারা এটা করেন তাদের আমার ডাইনোসর মনে হয়। তাদের বলতে ইচ্ছে করে, ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে যাও!

কীভাবে বিচ্ছেদ যন্ত্রণা থেকে মুক্তি মিলবে জানতে চাইলে করণ বলেন, প্রেম নয় কাজটাকে আমাদের লক্ষ্য করা উচিত। সেটা নিয়ে উচ্চাকাঙ্ক্ষা থাকা উচিত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026