শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৭

লন্ডন ইক্বরা ইন্সিটিটিটের আলিমি কোর্স গ্রাজুয়েট হলেন ২৫ শিক্ষার্থী

লন্ডন ইক্বরা ইন্সিটিটিটের আলিমি কোর্স গ্রাজুয়েট হলেন ২৫ শিক্ষার্থী

নিউজ ডেস্ক: কমিউনিটির স্বনামখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান লন্ডন ইক্বরা ইন্সিটিটিউট থেকে সাফল্যের সাথে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ২৫জন শিক্ষার্থী। বৃটেনের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের পাশাপাশি ইক্বরা ইন্সিটিটিউট থেকে আলিমি কোর্স সম্পন্ন করেছেন এসব শিক্ষার্থীরা।

গত ১৯ মার্চ রবিবার লন্ডন মুসলিম সেন্টারে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে গ্রাজুয়েশন এওয়ার্ড ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এছাড়াও সারা বছর প্রতিষ্ঠানটি থেকে বিভিন্ন বিষয়ে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদেরকেও পুরস্কৃত করা হয়।

এ উপলক্ষে আয়োজিত এয়ার এন্ডিং সিরোমনির শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রিন্সিপাল মাওলানা জিয়াউর রহমান। শিক্ষার্থীদের হাতে এওয়ার্ড তুলে দেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ডেপুটি হেড ও লন্ডন মুসলিম সেন্টারের চেয়ারম্যান মুহাম্মদ হাবিবুর রহমান, সেক্রেটারী আইয়ুব খান, এক্সিকিউটিভ ডাইরেক্টর দেলোয়ার হোসেন খান ও ইক্বরার চেয়ারম্যান আব্দুল মুনিম ক্যারেল।

ইভিনিং ও ইউকএন্ড ভিত্তিক এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয় ২০১১ সালে। শুরুতে মাত্র ৬০জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটির। লন্ডনের পাশাপাশি ওল্ডহামেও প্রতিষ্ঠা করা হয়েছে আরেকটি ক্যাম্পাস। দুটি ক্যাম্পাস মিলে বর্তমানে প্রতিষ্ঠানটিতে অধ্যয়ন করছেন প্রায় ৪০০ শিক্ষার্থী।

চিলড্রেন, এডল্ট আলিমি কোর্স, হিফজ কোর্সসহ নানা বিষয়ে পাঠদান চলছে পার্ট টাইম ভিত্তিক এই মাদ্রাসাটিতে। প্রতি বছর শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করছেন। এ বছরও কোরআন, নাশিদ, তেলাওয়াত, আরবি, ইংরেজী বক্তৃতা, সেরা শিক্ষার্থীসহ বিভিন্ন ক্যাটাগরিতে দক্ষতার স্বাক্ষরকারী ছাত্র-ছাত্রীদের এওয়ার্ড প্রদান করা হয়।

প্রিন্সিপাল মাওলানা জিয়াউর রহমান বলেন, কমিউনিটির জন্য যোগ্য নাগরিক তৈরীর লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছিলো লন্ডন ইক্বরা ইন্সিটিটিউট। একজন ভালো মুসলমানের পাশাপাশি সমাজের একজন ভালো সিটিজেন হিসেবে শিক্ষার্থীরা যাতে গড়ে উঠে সেদিকে সবচেয়ে বেশী নজর দেওয়া হচ্ছে। কমিউনিটির সহযোগিতা অব্যাহত থাকলেও আগামীতে প্রতিষ্ঠানটি আরো বেশী সেবা দিতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস প্রিন্সিপাল মাওলানা এফ কে এম শাহজাহান ইক্বরার ট্রাস্টি আশরাফ মাহমুদ উজ্জল, শিক্ষক ওহিদুর রহমান সেলিম, চ্যামেলি চৌধুরী, রেশমা শেখ, বুশরা, সামিরা ও সুফিয়া।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026