শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৯

ওলীয়ে কামেল হজরত মাওলানা হাফেজ আব্দুল কাদের সিংকাপনী (রাঃ) ৫০তম ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত

ওলীয়ে কামেল হজরত মাওলানা হাফেজ আব্দুল কাদের সিংকাপনী (রাঃ) ৫০তম ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত

শিহাবুজ্জামান কামাল: মৌলভীবাজার উপজেলার ইটা সিংকাপনের প্রখ্যাত আলেম হাফেজ মাওলানা আব্দুল কাদের চৌধুরী সিংকাপনী (রাঃ)এর ইছালে ছওয়াব উপলক্ষে ৫০ তম ইসলামী মহাসম্মেলন গত ১৯ মার্চ নবীগনজের আউস খান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের মাঠে অনুষ্ঠিত হয়।

মাওলানা সিংকাপনীর জামাতা দেওয়ান মাসুদ রাজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ডঃ সাইয়েদ মুহাম্মদ এনায়েতউল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৈনপুরী।

মাহফিলে আরো ওয়াজ করেন মাওনানা মুফতি আব্দুল মজিদ, মাওলানা মুফতি নেছার আহমদ চট্রগামী, হাফেজ মাওলানা দেয়ান আব্দুল্লাহ বিন মাসুদ রাজা চৌধুরী।

দেওতৈল সূর্য তরুণ যুব সমবায় সমিতি এই মাহফিলের আয়োজন করে। নেতৃবৃন্দরা মাহফিলকে সফল করে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করেন। মাহফিলে প্রায় ২৫হাজার মুসলিম অংশ গ্রহণ করেন।

প্রধান অতিথি আল্লামা এনায়েত উল্লাহ আব্বাসী বলেন যে আল্লাহপাকের নির্দেশিত পথ ও রাসুলেপাক (সা:) এর আদর্শ অনুসরণ করলে মানুষ দুনিয়া ও আখেরাতে শান্তি লাভ পেতে পারবে। হাফেজ মাওলানা আব্দুল কাদের সিংকাপনী এক ওলীয়ে কামেল ও ইলমে লাদুনী প্রাপ্ত আলেম ছিলেন। সভায় বিশ্ব মুসলিমের তরক্কির জন্য দোয়া করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026