শিহাবুজ্জামান কামাল: গত ১৮ মার্চ শনিবার একজন বাঙ্গালী মিনিকার ড্রাইভারকে আক্রমণ করে এবং তাঁকে হত্যার প্রচেষ্টা চালিয়ে গাড়ি ও মোবাইল ফোন ও অর্থ ছিনতাই করা হয়েছে। এই ঘটনাটি ঘটে লন্ডনের নিউহ্যাম বারার ইস্টহ্যাম এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, নিউহ্যামের ইস্টহ্যাম এলাকার বাসিন্দা মোঃ শফিকুল ইসলাম সরদার মোল্লা (৩৬) মিনিকার অফিসের মাধ্যমে কল পেয়ে আপ্টন রোড ওয়েস্ট থেকে তিন কালো জাতের ব্যাক্তিকে গাড়িতে তুলেন। এশিয়ানসহ আরো ৩জন গাড়িতে ওঠে।
তারা ইস্টহ্যাম সাউথ এলাকায় গাড়িটি নিয়ে যায়। গাড়ি রাস্তায় থামানোর সাথে এসব যাত্রিরা মিনিকারের দ্রাইভারকে পেছন থেকে মাথায় আঘাত করতে থাকে। হামলার একপর্যায়ে যাত্রী বেশি ডাকাতরা তাঁকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিয়ে মানি ব্জাগ, মোবাইল ফোন ও গাড়িটি নিয়ে পালিয়ে যায়। ৭ আসন বিশিষ্ট বি ডব্লিউ ট্ররান গাড়ির রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে ডব্লিউ এম ৫৯ ইউবিডি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও এ্যাম্বুলেন্স এসে ড্রাইবারকে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সুস্থ ও আশঙ্কামুক্ত। পুলিশ এব্যাপারে তদন্ত চালাচ্ছে।তবে তদন্তের গতি অতি মন্তর বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভয়েস ফর জাস্টিস ইউকের নেতৃবৃন্দ আহত ড্রাইভার মুন্নাকে দেখতে যান এবং স্থানীয় কাউন্সিলার ও পুলিশের সাথে যোগাযোগ করেন।
স্থানীয় মিনিকার অফিস সুত্রে জানা যায় এধরনের হামলা প্রায়ই ঘটছে। পুলিশকে জরুরী ভিত্তিতে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য কমিউনিটির পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।