রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮

নবসাজে সজ্জিত ওশেন চিলড্রেন সেন্টারের উদ্বোধন

নবসাজে সজ্জিত ওশেন চিলড্রেন সেন্টারের উদ্বোধন

সংস্কারের পর পুনরায় খুলে দেওয়া হয়েছে স্টেপনী গ্রীনের ওশেন চিলড্রেন সেন্টার। প্রায় ৪শ ৩০ হাজার পাউন্ড ব্যয়ে সংস্কারকৃত চিলড্রেন সেন্টারটিতে নতুন হেলথ রুম, ডিজএবল্ড রুম, মিটিং এবং ট্রেনিং সুবিধা সংযোজন করা হয়েছে। এছাড়া নার্সারি এবং আউটডোর খেলাধূলার ব্যবস্থাকেও উন্নত করা হয়েছে।

এ সংস্কার ও পরিধি বর্ধনের ফলে সেন্টারটি এখন তার ক্যাচমেন্ট এরিয়ায় ৫ বছরের নিচে ১৬শ’ ২৩জন শিশুকে সেবা দিতে পারবে।

বুধবার ৮মার্চ শতাধিক পরিবারের উপস্থিতিতে টাওয়ার হ্যামলেটের নির্বাহী মেয়র জন বিগস নব সাজে সজ্জিত এ সেন্টারটি উদ্ভোধন করেন। এর পর মেয়র তার প্রতিক্রিয়ায় বলেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল শিশুদের জীবনের সুচনাটি যাতে সুন্দরভাবে প্রতিঠিত হয় তা নিশ্চিত করতে প্রতিসশ্রুতিবদ্ধ। এজন্য আমরা আমাদের চিলড্রেন সেন্টার গুলোতে বিভিন্ন শিশুসেবার পাশাপাশি স্বাস্থ্যকর্মীদেরও নিয়েও আসা হয়েছে।এর একটাই উদ্দেশ্য এক ছাদের নিচে শিশু ও পরিবারকে সেবা প্রধান।

ক্যাবিনেট মেম্বার ফর এডুকেশন এন্ড চিলড্রেন সার্ভিস কাউন্সিলর র্যাচেল স্যান্ডার্স তাঁর প্রতিক্রিয়ায় বলেন, পরিবার এবং শিশুকিশোরদের বিভিন্ন ধরণের সেবা প্রদানের লক্ষ্যে আমরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবাই যাতে বিভিন্ন সেবা, তথ্য এব উপদেশ নিয়ে উপকৃত হতে পারেন এজন্য চিলড্রেন সেন্টারগুলোকে ঢেলে সাজানো হয়েছে। ওশেন চিলড্রেন সেন্টারটি ব্যবহারের জন্য স্টেপনি এলাকার পরিবারগুলোর প্রতি আমন্ত্রণ রইলো।

উল্লেখ্য যে, গত সামারে বারাব্যাপী ব্যাপক কন্সালটেশনের পর কাউন্সিল প্রি-স্কুল বয়সী শিশু ও তাদের পরিবারকে ওশেন চিলড্রেন সেন্টারসহ মোট ১২টি চিলড্রেন সেন্টার থেকে সেবা প্রদানের পরিকল্পনা গ্রহণ করে।

সরাসরি কাউন্সিল অর্থে পরিচালিত এসব চিলড্রেন সেন্টারে যেসব সার্ভিস দেয়া হয়ে থাকে তার মধ্যে রয়েছে ক্রিয়েটিভ প্লে-সেশন, এমপ্লয়মেন্ট এবং ভলান্টিয়ার বিষয়ে উপদেশ, প্যারেন্টিং ক্লাস, হাউজিং সাপোর্ট সার্ভিসসহ আরো সুযোগ সুবিধাদি।

– ইমেইল প্রেরিত সংবাদ




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026