সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১

চলতি বছর রমজান ও হজের মাস হবে ২৯ দিনের

চলতি বছর রমজান ও হজের মাস হবে ২৯ দিনের

ইসলাম থেকে ডেস্ক: আগামী ২৭ মে শনিবার সন্ধ্যায় চলতি বছর সৌদি আরবে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যেতে পারে। সে অনুযায়ী পরদিন ২৮ মে থেকে পবিত্র রমজান শুরু হবে সৌদি আরবে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুরুর পরদিন অর্থাৎ ২৯ মে থেকে বাংলাদেশে রোজা শুরু হবে।

সৌদি আরবের সিনিয়র স্কলার পরিষদের সদস্য শেখ আব্দুল্লাহ বিন সুলাইমান আল-মানি-এর বিবৃতির বরাত দিয়ে দেশটির জাতীয় দৈনিক আল-মদিনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, এ বছর রমজান মাস হবে ২৯ দিনে।

আল-মানি বলেছেন, ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর রমজানের আগের মাস শাবান ৩০ দিনের। রমজান মাস শেষ হবে আগামী ২৪ জুন; ফলে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে পরদিন অর্থাৎ ২৫ জুন। সৌদি এই স্কলারের বিবৃতিতে জোতির্বিজ্ঞানের হিসাবের ওপর ভিত্তি করে দেয়া হয়েছে। এ হিসাব অনুযায়ী মক্কায় রমজানের শুরু এবং শেষের তারিখ উল্লেখ করা হয়।

আল-মানি বলেছেন, চলতি বছর হজের মাসও হবে ২৯ দিনের এবং এই মাস শুরু হবে ২৩ আগস্ট বৃহস্পতিবার। এ অনুযায়ী হাজিদের আরাফাত দিবস পালন করা হবে ৩১ আগস্ট। পরদিন ১ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুরুর পরদিন থেকে বাংলাদেশে রোজা শুরু হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026