মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৩

গাড়ি ভাংচুর, অবরোধ আর পিকেটিং: সিলেটে চলছে হরতাল

গাড়ি ভাংচুর, অবরোধ আর পিকেটিং: সিলেটে চলছে হরতাল

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: নিখোঁজ কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে হরতালের সকালে গাড়ি ভাংচুর করেছে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কর্মীরা। বৃহস্পতিবার সকাল ৭টায় হরতালের সমর্থনে নগরীতে মিছিল বের করে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ ও ইলিয়াস মুক্তি যুব পরিষদ।

ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ গত ১৮ অগাস্ট জেলা ও মহানগরে সকাল-সন্ধ্যা এই হরতালের ডাক দেয়। এরই প্রেক্ষিতে আজ সিলেটে হরতাল পালিত হচ্ছে। সিলেট জেলা বিএনপি এ হরতালে সমর্থন দিয়েছে।

সকাল থেকেই সর গরম হয়ে উঠে সিলেট সকল রাজপথ। মিছিল শ্লোগান নিয়ে দলীয় নেতা কর্মীরা রাস্তা অবরোধ, পিকেটিং চালিয়ে যাচ্ছে। সকাল ৯টার দিকে জিন্দাবাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের মিছিল থেকে সিটি সেন্টারের সামনে পিকেটিংয়ের চেষ্টা করতে দেখা যায়। হরতালে সকাল থেকে নগরীতে কিছু অটোরিকশা ও রিকশা চলাচল করলেও ভারী যানবাহন চলছে না।

সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, সকালে ধোপা দিঘির পাড়ে একটি ট্রাক ও দুটি অটোরিকশা ভাংচুর করে হরতাল সমর্থকরা। শিবগঞ্জ এলাকা থেকে এক পিকেটারকে আটক করে পুলিশ। এছাড়া শহরের কোথাও বড় কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি বলে জানা যায়। যে কোনো নাশকতা ঠেকাতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবির সদস্যরা টহল দিচ্ছে।

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026