সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:১০

শাহরুখের স্ত্রী গৌরী খানকে রণবীরের খোলা চিঠি

শাহরুখের স্ত্রী গৌরী খানকে রণবীরের খোলা চিঠি

বিনোদন ডেস্ক: একজন বলি স্টার রণবীর কাপূর আর আরেকজন বলিউড বাদশাহ শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। বলিউডের এই দুই সেলিব্রেটির সম্পর্কটা বেশ কিছুটা আলাদা।

কে অপরের দীর্ঘ দিনের পরিচিত। এবার রণবীরের হয়ে জরুরী একটা কাজ করে দিয়েছেন শাহরুখ পত্নী। আর সে কারণে ধন্যবাদ জানিয়ে গৌরীকে একটি খোলা চিঠি লিখেছেন রণবীর।

নিশ্চই জানতে ইচ্ছে করছে কি সেই জরুরী কাজ?

গেল কয়েক বছর যাবৎ ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে বলিউডে কাজ শুরু করেছেন গৌরী। বান্দ্রার পালি হিলসে একটি নতুন বাড়ি কিনেছেন রণবীর। তারই ইন্টিরিয়র ডিজাইনের দায়িত্ব ছিল গৌরীর ওপর। সেই কাজ দেখে আপ্লুত নায়ক।

চিঠিতে রণবীর লিখেছেন, গৌরীর সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। আমার প্রথম বাড়িতে কী কী থাকবে কোনও ধারণা ছিল না। কিন্তু গৌরী একেবারে ব্যক্তিগত ভাবে সাজিয়েছে। আমার পছন্দ মতো। সেই চিঠিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গৌরী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026