শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫১

৩৫ বছর নখই কাটেননি তিনি

৩৫ বছর নখই কাটেননি তিনি

বিস্ময়কর ডেস্ক: তাঁকে যদি কম্পিউটারে টাইপ করতে বলেন, ডাহা ফেল করবেন। যদি বলেন একটু গিটারে টুং টাং করতে, আপনিই চুপ করে যাবেন।

সব তো দূরের কথা, নিজের হাতে নাইতে-খাইতে পর্যন্ত পারেন না এই ভদ্রলোক। তাঁর হাতটা লক্ষ্য করলেই, আঁচ মিলবে নখরের বহরের। ভিয়েতনামের ৫৮ বছরের লু কং হুয়েন।

বিগত ৩৫ বছর ধরে নিজের দুই হাতের নখ বাড়িয়েই চলেছেন। আরও খোলসা করে বলতে গেলে এতদিন যাবৎ দুই আঙ্গুলের নখ কাটেনইনি। ফলাফল ৫৫ সেমি দীর্ঘ দুই হাতের নখর।

পাড়া-পড়শি তাঁকে ভূতের নখরধারী বলে ঠাট্টা করে থাকেন। তবে এসবে কিছু যায় আসে না তাঁর। বৃষ্টি থেকে বাথরুমের শাওয়ার এসবের কাছে যাওয়ার আগেই সাধের নখগুলি প্লাস্টিকে ভাল ভাবে মুড়ে নেন। গোসলই করেন কদাচিৎ। কেন না তিনি খুব ভাল করেই জানেন একটু ভিজে গেলেই নখের আয়ু কমতে বাধ্য।

পেশায় লু কং হুয়েন একজন রাজমিস্ত্রী। একই সঙ্গে বাড়িঘর রংও করে থাকেন। তাঁর স্ত্রী নিউয়েন থি থুয়ান তো বেজায় চোটে হুয়েনের উপর। ভালবাসার পাত্রের শখ আহ্লাদ মেটাতে গিয়ে চামচে করে খাইয়ে অবধি দিতে হয় স্বামীকে। স্ত্রীর সঙ্গে এক বিছানাতে ঘুমানোতেও লু কং হুয়েনের ঘোর আপত্তি। পাছে নখগুলো ভেঙে না যায়।

সব থেকে তিতিবিরক্ত হন যখন রোজ রোজ স্বামীকে জামা কাপড়টাও পরিয়ে দিতে হয়। শখের নখ নিয়ে লু বলছেন, বাড়ানোর থেকেও বড় কথা হচ্ছে, নখেদের পালন করা। একবার তো আমাকে একজন মোটা টাকাও অফার করেছিলেন নখ ওড়াতে। আমি হেসে উড়িয়ে দিয়েছি। নখ কাটিনি।

ভিয়েতনামে এখনও অবধি সবচেয়ে বড় নখ এই মানুষটারই। তবে বিশ্বের সবথেকে বড় নখের অধিকারী ভারতের শ্রীধর ছিল্লাল। তাঁর নখ ১৮৬.৬ সেমি লম্বা। দু’নম্বরে রয়েছেন লু কং হুয়েন। তবে নখের প্রতি এই অপার টান অচিরেই তাঁকে এক নম্বরে পৌঁছে দেবে বলে আশা হুয়েনের।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026