আব্দুল বারি ও কয়সর খান কর্তৃক সংবাদ সম্মেলনের নামে এক্সেলসিয়র সিলেটের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সেই সাথে কোম্পানী ও কর্তৃপক্ষের বিরুদ্ধে সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি সাধন সহ মানহানির মামলা করা হবে বলে জানানো হয়েছে।
এক লিখিত বক্তব্যে বলা হয়, এক্সেলসিয়র সিলেটে বিনিয়োগের আগে আব্দুল বারি ও কয়সর খান কয়েক দফা বৈঠক করেছেন। প্রতিটি বৈঠকে ত্রিশ/চল্লিশটি লিখিত প্রশ্নের উত্তর নিয়েছেন। এসব বৈঠকে চ্যানেল এস টিভির প্রেজেন্টার ফরহাদ মাসুদ খান উপস্থিত ছিলেন। মূলত ফরহাদই আব্দুল বারিকে এক্সেলসিয়রে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সার্বিক যোগাযোগ রক্ষা করেছিলেন। তার এই পরিশ্রমের জন্য এক্সেলসিয়র থেকে যথাযথ মুনাফাও বরাদ্ধ করা হয়েছে।
আব্দুল বারি ও কয়সর খান বিনিয়োগের নিমিত্বে প্রদত্ব চুক্তিপত্র কয়েকদিন হাতে রেখে বিস্থারিত পড়ে আরো দু দফা বৈঠকে লাইন বাই লাইন ব্যাখ্যা অবহিত হয়ে ফরহাদ মাসুদ খানের উপস্থিতে স্বাক্ষর করেছেন। এরপর প্রকল্প দেখার জন্য আমন্ত্রণ জানালে তারা বাংলাদেশে আসেন। দেশে এসে এক্সেলসিয়র সিলেটের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হন।
বোর্ড সভায় অংশ নিয়ে উপস্থাপিত আয়-ব্যয় সহ সামগ্রীক বিষয়ে আরো বিস্থারিত অবহিত হন। সভায় এক্সেলসিয়রের শুরু থেকে সেদিন পর্যন্ত সকল কার্যক্রম তুলে ধরা হয় এবং সকলের ঐক্যমতে ভবিষ্যত পরিকল্পনা গ্রহন করা হয়। যা সভার কার্যবিবরণীতে লিপিবদ্ধ আছে এবং যথানিয়মে পরবর্তী সভায় পঠিত ও সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।
আব্দুল বারি ও কয়সর খান খুশি হয়ে বোর্ড সভার পরেরদিন বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ম্যানেজিং ডাইরেক্টর সাঈদ চৌধুরী ও মার্কেটিং ডাইরেক্টর আহমদ আলীকে দাওয়াত খাইয়েছিলেন। এছাড়া মামার বাড়ি ও শশুর বাড়ির লোকজন নিয়ে এক্সেলসিয়রে কয়সর খানের জন্মদিনও পালন করেছিলেন। সেখানে আরো অনেকেই উপস্থিত ছিলেন। তারা নিশ্চয়ই ভুলে যাননি। (সে দিনের কিছু ছবি সংযুক্ত করা হল)।
আব্দুল বারি ও কয়সর খান লন্ডন ফিরে 28 মে 2014 তারিখে বারাকা ইটারিতে প্রেস কন্ফারেন্সে এক্সেলসিয়রের ভূয়সি প্রশংসা করেছেন। সেদিন উপস্থিত সাংবাদিকগন তা ভুলে যাবার কথা নয়। (ছবি সংযুক্ত।)
এখানে আরো উল্লেখ্য যে, আব্দুল বারি 25 মার্চ তারিখ থেকে 22 জুন 2014 তারিখ পর্যন্ত সময়ে 11 দফায় 53 লাখ টাকা এক্সেলসিয়র সিলেটের একাউন্টে প্রদান করেছেন। এরমধ্যে 18 জুন ও 22 জুন তারিখে যথাক্রমে আট লাখ ও দুই লাখ টাকা জমা হয়েছে। সাউথ ইস্ট ব্যাংকের স্টেইটমেন্ট সহ অন্যান্য ডকুমেন্ট সংরক্ষিত আছে।
আর বাংলাদেশে বোর্ড সভা হয়েছে 3 মে 2014 তারিখে। অথচ এখন বলছেন, বোর্ড সভায় এসেই নাকি তারা হতাশ হয়েছেন এবং তাদের টাকা ফেরত চেয়েছেন। এমন অসত্য বক্তব্য দিয়ে সাময়িক মতলব হাসিল করা যায়, কিন্তু সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যায়না।
আসল কথা হল, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত সতের একর জায়গা জুড়ে পঞ্চাশ হাজার বৃক্ষরাজি শোভিত জাকারিয়া সিটি দেখে ভিন্ন পথে মালিক হবার মতলত শুরু করেন তারা। এক্সেলসিয়রে সম্পৃক্ত ও সম্ভাব্য বিনিয়োগকারিদের তালিকা নিয়ে এরমধ্য থেকে কয়েকজনের সাথে গোপন মিটিং করেন। এমনি এক মিটিংয়ে উপস্থিত একজন বিনিয়োগকারি বিষয়টি অবহিত করলে এক্সেলসিয়র কর্তৃপক্ষ তাদের ব্যাপারে সচেতন হন।
এক্ষেত্রে সুবিধা করতে না পেরে তারা অপপ্রচার শুরু করেন যে, এক্সেলসিয়র সিলেট জাকারিয়া সিটি কিনতে পারবেনা। যখন জাকারিয়া সিটি ক্রয়ের আমোক্তারনামা হল, তখন তারা বলেছেন, রেজিস্ট্রি হবেনা। যখন রেজিস্ট্রি সম্পন্ন হল তখন তারা বলেছেন, ডাইরেক্টরদের নাম কোম্পানী হাউজে রেজিস্ট্রি করা হবেনা।
যখন এটি হয়েছে তখন তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে মিথ্যে সংবাদ দিয়ে বিনিয়োগকারিদের বিভ্রান্ত করার প্রয়াস চালিয়েছেন। তারা বলেছেন, এটি নামজারি হবেনা। নামজারি সম্পন্ন হবার পর এখনও তারা অপপ্রয়াস অব্যাহত রেখেছেন, যাতে ব্যাংকিং সাপোর্ট না মিলে। এমনকি তারা লিখেছেন এটি লিকুডেশন তথা দেউলিয়া হয়ে যাবে। এসকল ডকুমেন্টস্ এক্সেলসিয়রের আইনজীবির কাছে প্রদান করা হয়েছে এবং যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
ষড়যন্ত্রের অংশ হিসেবে এক্সেলসিয়রকে বেকায়দায় ফেলার জন্য আব্দুল বারি ও কয়সর খান বিনিয়োগের টাকা ফেরত চান। এদিকে আবার বিনিয়োগকারিদের স্বার্থ রক্ষার নামে ফেইস বুকে “এক্সেলসিওর ইনভেস্টারস ফোরাম” গড়ার আহবান জানাতে থাকেন।
এছাড়া কয়সর খান তার ফেইসবুকে বাংলাদেশে বিনিয়োগ না করার জন্য জনগনের প্রতি আহবান জানান। বাংলাদেশ বিরোধী এই প্রয়াস আব্দুল বারি শেয়ার করে প্রচার করেন। এভাবে তারা অব্যাহত ভাবে বাংলাদেশে প্রবাসী বিনিয়োগের বিরুদ্ধে বিদ্ধেষ ছড়াতে থাকেন।
একপর্যায়ে সামাজিক আলোচনায় বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডাইরেক্টর জেনারেল সহ কমিউনিটি নেতাদের মধ্যস্থতায় একটি সমঝোতা সভা হয়। সভার মুখ্য বিষয় ছিল, তাদের অপ-প্রচার অব্যাহত থাকলে নতুন বিনিয়োগ আসবেনা এবং তাদের টাকা ফেরত দেয়া বা প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবেনা। এতে সকল বিনিয়োগকারি ক্ষতিগ্রস্ত হবেন।
আব্দুল বারি ও কয়সর খান আর কোন প্রকার অপতৎপরতা না চালানোর প্রতিশ্রতি দিলে একটি লিখিত সমঝোতা স্বাক্ষর হয়। তাতে এক্সেলসিয়র সিলেট কর্তৃক তাদের টাকা যথাক্রমে পাঁচ ও সাত মাসের মধ্যে ফেরত প্রদান এবং এই টাকা সংগ্রহ সহ প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় বিনিয়োগ প্রাপ্তিতে কোন প্রকার অপপ্রচার না করার জন্য তাদের প্রতি শর্ত প্রদান করা হয়।
এসময় কয়েকজন সফল ব্যবসায়ি ডাইরেক্টর হবার বিষয়ে আলোচনা চলছিল। তাদের মধ্যে এটিএন বাংলার সুফি মিয়া, তার বন্ধু আব্দুল মুমিন সালিক ও প্রাইড অব এশিয়ার ওয়াজিদ হাসান সেলিম অন্যতম। যারা বড় অংকের বিনিয়োগ করে পরিচালনা পরিষদে মুখ্য ভূমিকা পালনের কথা ছিল।তারা বিনিয়োগের প্রথম কিস্তিও প্রদান করেছিলেন।
আব্দুল বারি ও কয়সর খান তাদেরকে নানাভাবে বুঝিয়ে বিনিয়োগ থেকে নিভৃত করেন। তাদের প্ররোচনায় জেএমজির মনির আহমদও প্রতিশ্রুত অর্থের মধ্যে জুলাই 2014 পর্যন্ত কিস্তি প্রদানের পর আর কোন টাকা দেননি। এভাবেই একটি সফল উদ্যোগকে ব্যর্থ করে দিতে মরিয়া হয়ে ওঠেছেন আব্দুল বারি ও কয়সর খান।
অথচ সামাজিক সমঝোতায় তারা লিখিত ভাবে কথা দিয়েছিলেন এক্সেলসিয়র সিলেটের বিরুদ্ধে প্রপাগান্ড থেকে বিরত থাকবেন। কিন্তু তারা তা লংঘন করেছেন এবং অনাকাঙ্খিত ভাবে এক্সেলসিয়র কর্তৃপক্ষের বিরুদ্ধে মিথ্যাচার করে চলেছেন। এতে বিনিয়োগকারী, সার্বিস গ্রহণকারি সহ সাধারণ মানুষও বিভ্রান্ত হচ্ছেন।
নিজেদের দ্বায়িত্ববোধ এবং ব্যবসায়িক ক্ষতি ও ভাবমূর্তির কথা বিবেচনায় রেখে এক্সেলসিয়রের পক্ষ থেকে ব্যাংক ঋণ নিয়ে তাদের টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত হয়। যা তাদের লিখিত ভাবে অবহিত করা হয়। ব্যাংকের সব প্রস্তুতি সম্পন্ন হবার পর যখন টাকা রিলিজ হবে ঠিক তখন (23 মার্চ 2015 তারিখে) তারা সাউথ ইস্ট ব্যাংকের এমডির কাছে টাকা রিলিজ না কার জন্য ইমেইল করেন এবং টেলিফোনেও কথা বলেন।
ফলে ব্যাংক আর এগুয়নি। এভাবেই সামাজিক সমঝোতার আলোকে এক্সেলসিয়রের প্রানান্ত প্রয়াস বিফল হয়ে যায়। (ব্যাংকের কাছে তাদের প্রেরিত ইমেইল সংযুক্ত করা হল)।
এরপর বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা সিরাজ হকের সমন্বয়ে আরেকটি সমঝোতার চেষ্টা হয়, কিন্তু তাদের এগুয়েমি ও অপতৎপরতার কারনে তাও বেশিদূর এগুয়নি। সমঝোতা সভায় তাদের বিদ্বেষপ্রসূত বক্তব্য শুনতে শুনতে এক সময় সিরাজ হক এই অপপ্রয়াসের বিরুদ্ধে দৃঢ় হন এবং নিজেই এক্সেলসিয়র সিলেটে বিনিয়োগে এগিয়ে আসেন।
এ পর্যায়ে আবারো অন্যান্য ব্যাংকের সাথে আলাপ-আলোচনা শুরু হয় এবং গত মাসে এক্সেলসিয়র সিলেটের পক্ষ থেকে তাদের জানানো হয় যে, তারা যদি অপপ্রচার থেকে বিরত থাকেন তাহলে দুই/তিন মাসের মধ্যে ব্যাংকের সহায়তায় তাদের প্রদত্ব অর্থ ফেরত প্রদানের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা জানার পরও তারা সংবাদ মাধ্যমে এক্সেলসিয়র সিলেটের রিরুদ্ধে বিভ্রান্তিকর ও বিদ্বেষ প্রসুত প্রপাগান্ডা অব্যাহত রেখেছেন।
অতীতের মতো আবারো তারা এক্সেলসিয়র সিলেটের হিসাব-নিকাশ দেয়া হয়না বলেও মিথ্যাচার করেছেন। যদিও ছাপার অক্ষরে হিসাবের ফর্দ দেখিয়ে অপব্যাখ্যাও দিয়েছেন। হিসাব প্রদান করা না হলে যেটি তারা দেখালেন সেটি কোন কোম্পানির হিসাব ছিল?
এক্সেলসিয়রের নিজস্ব একাউন্ট সেকশনে কম্পিউটারাইজ হিসাব-নিকাশ পরিচালিত হয়। প্রতিদিনের হিসাব ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে প্রেরিত হয়। মাসিক স্টেইটম্যান ডাইরেক্টর সহ বিনিয়োগকারিদের দেখার জন্য সুবিন্যস্তভাবে রাখা হয়। এক্সেলসিয়র সিলেটের ক্যাম্পেইন শুরুর প্রথম দিন থেকে সমুদয় হিসাব-নিকাশ একই ভাবে রাখা হয়েছে।বিভিন্ন সময় বোর্ড সভায় এসব পর্যালোচনা হয়েছে। যথানিয়মে সভা সমূহের কার্যবিরণিতে তা বর্ণিত আছে।
আব্দুল বারি ও কয়সর খান লন্ডন অফিস ও বিজ্ঞাপনের খরছ নিয়েও জঘন্য মিথ্যাচার ও মানহানিকর বক্তব্য রেখেছেন। এক্সেলসিয়র সিলেটের মিডিয়া পার্টনার হিসেবে সামগ্রীক প্রমোশনাল দায়িত্ব পালন কালে মিডিয়া মহলের স্টাফ হিসেবে প্রতিদিন পনের/ষোল ঘন্টা দায়িত্ব পালন করে সাঈদ চৌধুরী মাসিক মাত্র এক হাজার ছয় শত টাকা বেতন নিয়েছেন। এরবাইরে আর কোন টাকা ব্যক্তিগত ভাবে তিনি গ্রহন করেননি।
এছাড়া লন্ডনে বাংলাদেশী সকল টিভি চ্যানেলে এবং প্রায় সকল বাংলা সংবাদপত্রে এক্সেলসিয়র সিলেটের বিজ্ঞাপন দেয়া হয়েছে।কাকে কত দেয়া হয়েছে সে লিষ্ট তাদের দেখালেই হত যে এটা প্রদান করা হয়েছে কিনা। প্রতিটি খরচের রসিদ সংরক্ষিত আছে।চ্যানেল এস টিভিতে যখন বিজ্ঞাপন নিয়ে তারা কথা বলেছেন তখন শুধু চ্যানেল এস কে কত হাজার পাউন্ড দেয়া হয়েছে সেটি অন্তত তারা তলিয়ে দেথতে পারতেন।
দূর্ভাগ্যজনক হলেও সত্যি, যখনই টাকা যোগাড়ের কোন ব্যবস্থা হয়, তখনই তারা এক্সেলসিয়রের অগ্রগতি রুখতে বিভ্রান্তিকর ও বিদ্বেষ প্রসুত প্রপাগান্ডা শুরু করেন। এতোদিন তারা এক্সেলসিয়র সিলেটের চেয়ারম্যান, ম্যানেজিং ডাইরেক্টর ও মার্কেটিং ডাইরেক্টর সম্পর্কে অপবাদ চালিয়েছেন। তারা চেষ্টা করেছিলেন বাকি ডাইরেক্টরদের মধ্যে ফাটল ধরাতে । কিন্তু তা হয়নি বলে এবার অন্যান্যদের সততা নিয়েও প্রশ্ন উত্তাপন করেছেন।
আসলে নিজেদের বা অন্য বিনিয়োগকারিদের স্বার্থের চেয়ে এক্সেলসিয়রকে ধ্বংস করা এবং বাংলাদেশের পর্যটন শিল্পে নবদিগন্তের উন্মোচনকারি উদ্যোক্তাদের অপমানিত করাই যেন তাদের মূল উদ্ধেশ্য।আসলে তারা কি চান? সম্ভবত এই বিচারের ভার জনতার আদালতে ছেড়ে দেয়াই সঠিক হবে। সত্য সমাগত, মিথ্যা অপস্মৃত, সত্যের জয় অবশ্যম্ভাবী।
উল্লেখ্য, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক্সেলসিয়র সিলেট হোটেল এন্ড রিসোর্ট।সিলেট শহর থেকে মাত্র নয় কিলুমিটার দূরে খাদিম পাড়ায় তিনটি টিলার সমন্বয়ে গড়ে উঠেছে এটি। প্রায় ষাট কেদার তথা সতের একর জায়গা জুড়ে বিস্তৃত পঞ্চাশ হাজার বৃক্ষরাজি শোভিত এই প্রতিষ্ঠানে রয়েছে দুটি হোটেল ভবন। একটি ক্যামেলিয়া ও অপরটি মধুমালতি। আরো রয়েছে অভ্যর্থনা ও প্রশাসনিক ভবন, অডিটরিয়াম, সেমিনার হল, বিজনেস লাউঞ্জ, শিশু পার্ক, মিনি চিড়িয়াখানা ও দুটি রেষ্টুরেন্ট। হরিণ, ঘোড়া, বানর সহ বহু জাতের পাখির কলকাকলিতে মুখরিত ছায়াঘেরা পরিবেশে অবলোকন করা যায় চারশত প্রকারের হাজার হাজার বৃক্ষের নয়নাভিরাম দৃশ্য।
উপমহাদেশীয় মেন্যু বৈচিত্রে ভরপুর আভিজাত রেস্টুরেন্টে রয়েছে ফিউশন ফুড, বাংলাদেশী, চায়নিজ, থাই সহ এশিয়ার বিভিন্ন অঞ্চলের মজাদার খাবার। থাকছে প্রাইভেট বুকিং সুবিধা এবং পরিবার-পরিজন, আত্মীয়-বন্ধু কিংবা প্রাতিষ্ঠানিক ভোজ সভায় মিলিত হবার অনন্য সুযোগ। কর্পোরেট ইভেন্ট, হলিডে কিংবা পারিবারিক উৎসবের জন্য এক্সেলসিয়র সিলেট ইতোমধ্যে সকলের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে। এক্সেলসিয়র সিলেট একটি বিকাশমান প্রতিষ্ঠান।
বাংলাদেশের অত্যন্ত সম্ভাবনাময় পর্যটন শিল্পে উল্লেখযোগ্য ভূমিকা পালনের প্রত্যাশায় এক্সেলসিয়র সিলেট ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে। নতুন নতুন কটেজ, ভিলা ও ভবন নির্মানের মাধ্যমে আগামী তিন বছরে এটাকে দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠানে পরিণত করার প্রয়াস অব্যাহত আছে। সকল মহতি কাজে মহান আল্লাহর সহায়তা অবধারিত।
Excelsior Sylhet hotel & resort
Khadimpara, Sylhet, Bangladesh
0088 01777740741
www.excelsiorsylhet.com
– ইমেইলে প্রেরিত