সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

ঐশ্বরিয়ার পাশে অভিষেকের সাবেক প্রেমিকা

ঐশ্বরিয়ার পাশে অভিষেকের সাবেক প্রেমিকা

বিনোদন ডেস্ক: অভিষেক বচ্চনের সঙ্গে এক সময় প্রেম ছিল রানি মুখার্জির। সেসব নিয়ে মিডিয়ার সামনে মুখও খুলেছেন রানি। কিন্তু, তাতে ঐশ্বরিয়ার সঙ্গে তাঁর বন্ধুত্বে কখনও চিড় ধরেনি।এখন যদিও অভিষেকের সঙ্গে আর তেমন সম্পর্ক নেই রানির।

তবে তা সত্ত্বেও রানি যে সৌজন্যতা ভুলে যাননি সেটা আবারো প্রমাণ করলেন রানি।

সম্প্রতি মারা গেছেন ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ রায়। তার মৃত্যুর খবর পেয়ে শেষযাত্রায় হাজির ছিলেন শাহরুখ খান-সহ বলিউডের একাধিক তারকা। পরে কৃষ্ণরাজের স্মরণসভাতেও হাজির ছিলেন তারকারা।

কিন্তু এই দু’জায়গাতেই অনুপস্থিত ছিলেন রানি। সব কাজ সম্পন্ন হওয়ার পর শনিবার জুহুর বাংলোতে ঐশ্বরিয়ার সঙ্গে দেখা করতে যান রানি। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়।

মিডিয়ায় এক সময় রানি বলেছিলেন, আমার সময়ের খুব ভাল দু’জন অভিনেত্রীর মধ্যে একজন ঐশ্বরিয়া। আর অন্যজন প্রীতি। এর পরের জেনরেশনে আমি কারিনাকে এগিয়ে রাখব। ঐশ্বরিয়ার প্রতি সত্যিই বন্ধুত্বপূর্ণ মনোভাব রয়েছে সেটা দেখিয়ে দিলেন রানি মুখার্জি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026