রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১

সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ (যুক্তরাজ্য) এর উদ্যোগে বাংলাদেশের ৪৬তম স্বাধীনতা দিবস পালিত

সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ (যুক্তরাজ্য) এর উদ্যোগে বাংলাদেশের ৪৬তম স্বাধীনতা দিবস পালিত

সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ (যুক্তরাজ্য)-এর উদ্যোগে বাংলাদেশের ৪৬তম স্বাধীনতা দিবস পালিত হয় গত ২৭ মার্চ, সোমবার, সন্ধ্যা ৬টায় পূর্ব লন্ডনের ৮২-৮৮ মাইলঅ্যান্ড রোডস্থ ব্লুমুন সেন্টারে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল – মুক্তিযুদ্ধের ওপর আলোচনা ও স্মৃতিচারণ, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাভিত্তিক স্বরচিত কবিতা পাঠ, কবিতা আবৃতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংগঠনের সভাপতি লেখক-গবেষক ফারুক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বুলবুলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু মুসা হাসান এবং টাওয়ার হ্যামলেট্স কাউন্সিলের প্রথম স্বতন্ত্রভাবে নির্বাচিত বাঙালি কাউন্সিলর লেখক-অধ্যাপক মোহাম্মদ নুরুল হক।

অনুষ্ঠানের শুরুতেই ছিল সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত, স্বাধীনতাযুদ্ধে শহীদ এবং সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্ট ভবনের সামনে ও সিলেটের শিববাড়িতে সন্ত্রাসী হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং সংগঠনের সহ-সভাপতি কবি মুজিবুল হক মনি রচনা ও পরিচালনায় মুক্তিযুদ্ধভিত্তিক জারিগান। আলোচনানুষ্ঠানে অন্যান্য আলোচকদের মধ্যে ছিলেন – সংগঠনের সহ-সভাপতি লেখক-সাংবাদিক ইসহাক কাজল, সংগঠনের নির্বাহী সদস্য ও সাবেক জেনারেল সেক্রেটারি ছড়াকার দিলু নাসের।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মধ্য দিয়েই বাঙালি জাতি পেয়ে যায় মুক্তিযুদ্ধের দিক নির্দেশনা। সেদিনই নির্ধারিত হয়ে যায় বাঙালির ভাগ্য। পাকিস্তানী শাসন-শোষণের শৃঙ্খলমুক্তির পথ খুঁজে পায় বাঙালি জাতি। তারপর সুদীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে, ত্রিশলাখ বীর বাঙালি ও দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয় দেশের স্বাধীনতা। আমাদের শ্রেষ্ট অর্জন স্বাধীনতার পর নানা প্রতিকূলতার মধ্যেও বিগত ছেচল্লিশ বছরে আমরা, আমাদের দেশকে বিভিন্নক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। বর্তমান বিশ্বের অনেক ক্ষেত্রেই আমরা অনুকরণযোগ্য। আমরা স্বাধীন জাতি হিসেবে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছি।

দ্বিতীয় পর্বে ছিল স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিষয়ক স্বরচিত কবিতা পাঠ ও আবৃতি। কবি ইকবাল হোসেন বুলবুল, স্মৃতি আজাদ ও শতরূপা অন্যার যৌথ পরিচালনায় স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহন করেন কবি আতাউর রহমান মিলাদ, আহমদ ময়েজ, মুজিবুল হক মনি , দিলু নাসের,আবু মকসুদ, কাজল রশীদ, সাগুফতা শারমীন তানিয়া, শামীম শাহান, রেজুয়ান মারুফ, হেলাল সাইফ, কাইয়ুম আব্দুল্লাহ, এ কে এম আব্দুল্লাহ, এম মোসাইদ খান, আরাফাত তানিম, সুফিয়া নুরুজ, মোহাম্মদ মুহিদ, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ জাকারিয়া , ব্রজেন চৌধুরী, নজরুল ইসলাম, শাহ সোহেল আমিন , শামসুল ইসলাম। কবিতা আবৃতিতে অংশগ্রহণ করেন – মুনিরা পারভিন, দিলু নাসের, মিসবাহ জামাল, রেজুয়ান মারুফ, শতরূপা চৌধুরী অন্যা, স্মৃতি আজাদ, নজরুল ইসলাম অকিব, কানিজ তানিয়া ও তালুকদার রায়হান।

পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন – শতরূপা চৌধুরী অন্যা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন – বিশিষ্ট মুক্তিযোদ্ধা আমান উদ্দিন, লন্ডন বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি মাহবুবুর রহমান, কাউন্সিলর মোহাম্মদ আব্দুশ শহীদ, সাংবাদিক আনসার আহমদ উল্লাহ, সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের প্রচার সম্পাদক আনোয়ার শাহজাহান, নির্বাহী সদস্য নুরুল ইসলাম, সৈয়দ এনামুল ইসলাম, অনলাইন পত্রিকা শীর্ষবিন্দু নিউজের সম্পাদক সুমন আহমদ, কমিউনিটি সংগঠক আব্দুল বাছির, জামাল খান, নিঝুম মজুমদার, অজন্তা দেব রায়, মুজাহিদ আলী, কয়সর উদ্দিন জালাল, মোহাম্মদ বাসার প্রমুখ।

পরিশেষে অনুষ্ঠানকে সফল করে তুলার জন্য সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি।

 – প্রেরিত সংবাদ




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026