রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৩

রানওয়েতে দাউ দাউ করে জ্বলছে বিমান: জীবন বাঁচাতে দিকবিদিক ছুটছে যাত্রীরা (ভিডিও)

রানওয়েতে দাউ দাউ করে জ্বলছে বিমান: জীবন বাঁচাতে দিকবিদিক ছুটছে যাত্রীরা (ভিডিও)

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সারা বিশ্বের মানুষের হাড় পুরো হিম করে দিয়েছে সম্প্রতি ঘটে যাওয়া লাতিন আমেরিকার ভয়ানক এই বিমান দুর্ঘটনাটি। তবে এর থেকেও আরও আশ্চর্যের বিষয় হল এই দুর্ঘটনায় কেউ কোন প্রকার আহত হননি। ঘটনাটি ঘটেছে পেরুর ফ্রান্সিসকো কার্লে বিমানবন্দের।

জানা যায়, বিমানে ১৪১ জন যাত্রী ছিল। ঘাসের উপর আগুল লেগে ততক্ষণে ফ্রান্সিসকো কার্লে বিমানবন্দরের আকাশ পুরো কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছিল।

পেরুভিয়ান এয়ারলাইন্স, পরে এক বিবৃতিতে জানায়, বিমান কর্মীদের অসামান্য দক্ষতায় এক ভয়ানক দুর্ঘটনা এড়ানো গিয়েছে। বিমানটি পেরুর রাজধানী লিমা থেকে রওনা দিয়েছিল। কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ২৫ বছরের পুরনো বলে জানা গিয়েছে।

যেভাবো আগুন লাগলো বিমানটিতে

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় ফ্রান্সিসকো কার্লে বিমানবন্দরে ‘ফোর্স ল্যান্ডিং’ করতে হয় পেরুভিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-কে। কিন্তু, এই ল্যান্ডিং-এর সময়ই বিমানের চাকা পিছলে রানওয়ের পাশে থাকা ঘাসের উপরে চলে যায়। এরপরই বিমান পিছনে আগুন লেগে যায়। প্রায় কয়েশ মিটার পর্যন্ত এভাবেই চলে যায় বিমানটি। বিমানের পিছনে কয়েশ মিটার পর্যন্ত ঘাসে লম্বা করে আগুনও লেগে যায়। বিমান থামতেই তড়িঘড়ি দরজা খুলে বেরিয়ে আসেন যাত্রীরা।

বিমানের ফোর্স ল্যান্ডিং-এর জন্য আগে থেকেই রানওয়েতে দমকল বাহিনীকে রাখা হয়েছিল। তারা ছুটে আসেন। কিন্তু, ক্রমশই বিমানের ডান দিকের অংশে পুরো আগুন লেগে যায়। যাত্রীরা জ্বলন্ত বিমান থেকেই রানওয়েতে ঝাঁপিয়ে পড়ে নিরাপদ স্থানে ছুটতে থাকেন।

[youtube id=”CcL59emV1e0″ width=”600″ height=”350″]




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026