বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫৬

আবারো বির্তকে ওম পুরি: স্ত্রী নির্যাতনের অভিযোগ

আবারো বির্তকে ওম পুরি: স্ত্রী নির্যাতনের অভিযোগ

 

 

 

 

 

 

 

 

 

 

বিনোদন নিউজ ডেস্ক: পারিবারিক সহিংসতার অভিযোগ এনে বলিউডি অভিনেতা ওম পুরির বিরুদ্ধে আদালতে মামলা ঠুকেছেন তার স্ত্রী নন্দিতা। পরিবারের সদস্যদের সামনে স্ত্রীকে মারধর এবং হত্যার হুমকি দেওয়ায় ওম পুরির বিরুদ্ধে ওই মামলা করা হয়।

টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, ২২ অগাস্ট সন্ধ্যায় নিজের শ্বশুরবাড়িতে টিনএজ পুত্র শানের সঙ্গে দেখা করতে যান ওম। শান ওই সময় গৃহশিক্ষকের কাছে পড়ছিল; তখন ওম এক বান্ধবীকে ফোন করে কিছুক্ষণ কথা বলেন। তার স্ত্রী এ নিয়ে অভিযোগ তুললে তিনি স্ত্রীকে মারধর করতে শুরু করেন। স্ত্রীর দিকে জিনিসপত্র ছুঁড়ে মারার পর তাকে হত্যার হুমকিও দেন ওম। স্ত্রীর গলা টিপে দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে নন্দিতার শ্বাসরোধ করার চেষ্টা করেন তিনি ।

পুরো সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ওমের পুত্র শান, তার গৃহশিক্ষক, ওমের শাশুড়ি এবং তাদের পরিচারিকা। এরপর ওম বাড়ি ছেড়ে চলে যান আর তৎক্ষণাৎ তার স্ত্রীকে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালের কাছ থেকে একটি সনদ নিয়ে নিকটবর্তী পুলিশ স্টেশনে এফ আই আর লেখান ওমের স্ত্রী নন্দিতা। তিনি ওমের বিরুদ্ধে এমন একটি মামলা করেন যে মামলায় জামিন হওয়া সম্ভব নয়। ওমের পাসপোর্টটিও জব্দ করতে পুলিশকে অনুরোধ করেন নন্দিতা। কারণ ৩০ অগাস্ট পরিচালক স্টিভেন স্পিলবার্গের নতুন একটি সিনেমার প্রিমিয়ারের জন্য ভারত ছেড়ে যাওয়ার কথা আছে ওমের।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026