সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪

জমজমাট আয়োজনে লন্ডনে ক্যাটারিং সার্কেল’র দ্বিতীয় লন্ডন বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

জমজমাট আয়োজনে লন্ডনে ক্যাটারিং সার্কেল’র দ্বিতীয় লন্ডন বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

শিহাবুজ্জামান কামাল: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্রিটেনের কা্রী শিল্পের নানাবিধ সংকট মোকাবেলায় ও এর সৃজনশীল সমাধান তুলে ধরতে ক্যাটারিং সার্কেল’র দ্বিতীয় লন্ডন বিজনেস কনফারেন্স মঙ্গলবার ২৮ মার্চ উত্তর লন্ডনের অভিজাত মেরেডিয়ান গ্র্যান্ড ভেন্যু’তে অনুষ্ঠিত হয়।

ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত প্রায় ৬ শতাধিক রেস্টুরেন্ট, টেইকওয়ের সফল ব্যবসায়ী ও কমিউনিটির বিশিষ্ট জনের উপস্থিতিতে কনফারেন্স হল ছিল বেশ জমজমাট।

অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, মাহমুদুস সামাদ চৌধুরী এমপি, ব্রিটিশ এমপি পল স্কেলি, বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলার শরীফা খানম, বিশিষ্ট ব্যবসায়ী এনাম আলী এমবিই, বিসিএ সভাপতি পাশা খন্দকার, চ্যানেল এস এর প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিল, ফয়সল চৌধুরী এমবিই, চ্যানেল এস এর এমডি তাজ চৌধুরীসহ অন্যান্যরা।

সাঈদা সাঈদ ও চ্যানেল এস’র ফাউন্ডার মাহি ফেরদৌস জলিলের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠান ছিল বেশ আনন্দ মুখর। সুচনা বক্তব্য রাখেন ক্যাটারিং সারকেল’র অন্যতম কর্মকর্তা মোঃ আব্দুল হক।

অনুষ্ঠানে বিভিন্ন সফল ব্যবসায়ীদেরকে পরিচয় করে দেয়া হয় এবং তদের নিয়ে চলে প্যানেল আলোচনা। এতে এই প্রজন্মের অনেক তরুণ ও সফল ব্যবসায়ীরা রেস্টুরেন্ট ব্যবসায় তাঁদের অভিজ্ঞতা, সফলতা ও নানা অসুবিধার দিক তুলে ধরেন।

উল্লেখ্যঃ প্রায় দুশ বছরের বেশী সময়ের ইতিহাস, ঐতিহ্যকে ধারন করে ব্রিটেনে কারী শিল্প খাবারের তালিকায় পছন্দের সারিতে স্থান করে। গত শতকের চল্লিস দশকে। ফলে বাংলাদেশী তথা ইন্ডিয়ান খাবারের প্রতি ব্রিটিশদের দারুন আগ্রহ বাড়তে থাকে এবং বেশ জনপ্রিয়তা লাভ করে।

সাম্প্রতিককালে ব্রিটিশ মালিকানাধীন প্রায় ১২ সহস্রাধিক রেস্টুরেন্ট ও টেইকওয়ে রয়েছে। ব্রিটিশ অর্থনীতিতে যার বার্ষিক পরিমাণ হচ্ছে প্রায় ৪ দশমিক ২ বিলিয়ন পাউন্ড। কিন্তূ সাম্প্রতিক সময়ে নানামুখী সমস্যার কারণে হুমকির মুখে আজ এই কারী শিল্প। বিশেষ করে দক্ষ শেফ, কর্মচারী সংকট এবং নতুন ইমিগ্রেশন আইন, কারী শিল্পে নতুন প্রজন্মের অনাগ্রহ। খাদ্য তালিকায় নতুন মেন্যু না থাকা, ব্যবসায়ী প্রতিযোগিতা এবং নানা সঙ্কটের কারণে একের পর এক রেস্টুরেন্ট বন্ধ হচ্ছে।

কারী শিল্পের নানা সমস্যা সমাধানে ইতোমধ্যে জনপ্রিয় টিভি চ্যানেল এস’র ক্যাটারিং সার্কেলের উদ্যোগে ২০১৫সালে ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডসহ বিভিন্ন শহরে ৯টি রোড শো অনুষ্ঠিত হয়েছে। ২০১৬সালে ৯ ফেব্রুয়ারি লন্ডনে ১০ম রোড শো ও প্রথম গ্র্যান্ড বিজনেন্স কনফারেন্স হয়।

এছাড়া কারী শিল্পের নানা সমস্যা নিয়ে মুল ধারার মিডিয়ায় নানা প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। এতে কারী শিল্পের ভবিষ্যৎ এর নানা নেতিবাচক দিক গুলো তুলে ধরা হচ্ছে।

এছাড়া কারী শিল্পের নানামুখী সমস্যা নিয়ে অনুষ্ঠিত বিভিন্ন সেমিনার ও বিভিন্ন টক শো গুলো থেকে এই কারী শিল্পের উন্নয়নে যে সব করনীয় বিষয় বের হয়েছে, সেগুলো ছিল ইউনিটি এন্ড কলাবোরেশন, ম্যানু প্রাইসিং, নিউ টেকনলজির ব্যবহার, স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন, খাবার ও স্বাস্থ্য সেইফটি ইস্যু, নতুন পরজন্মদের আগ্রহ বাড়ানো, অন লাইন সার্ভিস, দক্ষ কর্মচারী নিয়োগ, ব্যবসায়ীক প্রতিযোগিতা বাড়ানো, আর্থিক প্ল্যানিং, কাজের ব্যাপারে যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতা বাড়ানো ইত্যাদি। এছাড়া কনফারেন্সে ব্যবসায়ীদের নানা সফলতার দিক গুলো তোলে ধরা হবে।

সম্মেলনে জানানো হয় কেইটারিং সার্কেল ক্যাটারিং শিল্পের নানা সঙ্কট সম্পর্কে অবহিত করতে এটা দ্বিতীয় কনফারেন্স। এখানে বিভিন্ন ব্যবসায়ীদের কাজের ব্যাপারে তাঁদের দক্ষতা ও নানা সফলতার কথা তারা তুলে ধরেন।

চ্যানেল এস টিভি’র চেয়ারম্যান ও ক্যাটারিং সার্কেল’র প্রধান উপদেষ্টা আহমেদ উস সামাদ চৌধুরী বলেন, কারী শিল্পের সঙ্কট মোকাবেলায় এর মুল কারণ চিহ্নিত করা ও এব্যাপারে কার্যকর সমাধান বের করাই হচ্ছে ক্যাটারিং সার্কেল’র মুল উদ্দেশ্য।

এছাড়া চ্যানেল এস টেলিভিশনে আগামী ২৫ এপ্রিল থেকে ক্যাটারিং সার্কেল’র ধারাবাহিক টক শো সীজন টু ইন ফকাস’র সরাসরি প্রচার চলবে বলে জানানো হয়। কনফারেন্সে বিপুল সংখ্যক প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে চ্যানেল এস টিভি’র চেয়ারম্যান ও ক্যাটারিং সারকুল’র প্রধান উপদেষ্টা আহমদ উস সামাদ চৌধুরী কনফারেন্সে এ আগত সবাইকে ধন্যবাদ জানান এবং তার সমাপনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান শেষে এক বিশেষ নৈশভোজের ব্যবস্থা ছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026