শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশ সরকারের জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শীলা আশরাফকে উন্নত চিকিৎসার জন্য জার্মানে পাঠানো হয়েছে।
শা
রীরিক অসুস্থতা নিয়ে লন্ডনের নিউহ্যাম জেনারেল হাসপাতালে ভর্তি হলে তাকে বৃহস্পতিবার এয়ার অ্যাম্বুলেন্সে করে জার্মানের একটি হাসপাতালে পাঠানো হয়। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মিসেস আশরাফের অবস্থার অবনতি হওয়ায় ডাক্তারের পরামর্শেই তাকে লন্ডন থেকে জার্মানে পাঠানোর ব্যবস্থা করা হয়। অসুস্থ শীলা আশরাফের সাথে রয়েছেন তার মেয়ে সহ পরিবারের অন্যান্য সদস্যও।
জানাগেছে, স্ত্রীর অসুস্থতার সংবাদ পেয়ে মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বুধবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন এসে পৌঁছেছেন।