রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৩

রাশিয়া কানেকশন: রক্ষাকবচের বিনিময়ে স্বাক্ষ্য দিতে রাজি ফ্লিন

রাশিয়া কানেকশন: রক্ষাকবচের বিনিময়ে স্বাক্ষ্য দিতে রাজি ফ্লিন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রাশিয়া কানেকশন নিয়ে স্বাক্ষ্য দিতে সম্মতি প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল মাইকেল ফ্লিন।

তবে তিনি শর্ত জুড়ে দিয়েছেন। শুধুমাত্র তাকে বিচারমুক্তির নিশ্চয়তা (ইনডেমনেটি) দেয়া হলেই তিনি স্বাক্ষ্য দেবেন। ফ্লিনের আইনজীবী রবার্ট কেলনার বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, নিশ্চিতভাবে জেনারেল ফ্লিনের অনেক কিছু বলার আছে। তিনি এটা বলতেও চান যদি পরিস্থিতি সুযোগ তৈরি করে দেয়। কেলনার এও উল্লেখ করেন, অন্যায্য বিচারের বিরুদ্ধে আশ্বাস ছাড়া সুবিবেচক কোন ব্যক্তিই এমন রাজনীতিকরণ একটি ইস্যুতে এবং ‘উইচ হান্টে’র মতো পরিবেশে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবে না; বিশেষ করে যখন তার আইনি পরামর্শ নেয়ার সুযোগ রয়েছে।

বৃহস্পতিবার সর্বপ্রথম এ খবর আসে ওয়াল স্ট্রিট জার্নালে। পত্রিকাটি জানায়, রাশিয়ার সঙ্গে ট্রা¤প প্রশাসনের লোকজনের সম্ভাব্য স¤পর্ক নিয়ে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) ও কংগ্রেসের সিনেট ও হাউজ ইন্টিলিজেন্স কমিটি। আর ফ্লিন তাদের বলেছেন, বিচারমুক্তির নিশ্চয়তা পেলে তিনি স্বাক্ষ্য দেবেন।

তবে সিএনএন’র খবরে বলা হয়, হাউজ ইন্টেলিজেন্স কমিটির সহযোগীরা বলেছেন, তারা ফ্লিনের তরফে এমন কোন অনুরোধ এখনও পান নি। অপরদিকে, সিনেট ইন্টেলিজেন্স কমিটির মুখপাত্র এ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। হোয়াইট হাউজের তরফেও তাৎক্ষণিক কোন মন্তব্য মেলেনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026