শিহাবুজ্জামান কামাল: ৩০ মার্চ বৃহস্পতিবার পূর্ব লন্ডনের কমার্শিয়াল স্ট্রীটটস্থ জিএসসির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশের ৪৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জি
এসসির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বিশিষ্ট মুক্তি যুদ্ধা এম এ মান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের দিন গুলোর বর্ণনা দেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জিএসসির পেট্রন, বিশিষ্ট কমিউনিটি নেতা সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল আহাদ চৌধুরী, সাবেক মেয়র মতিনুজ্জামান, ডঃ রোওয়াব উদ্দিন, জিএসসি সাউথ ইস্ট রিজনের চেয়ার আলহাজ ইছবাহ উদ্দিন, সাংবাদিক তৌফিক আলী মিনার, রেনেসাঁ সাহিত্য মজলিশের সভাপতি কবি মোঃ রহমত আলী পাতনী, জিএসসি ইস্ট লন্ডনের সেক্রেটারি আব্দুল মালিক কুটি, আইনজীবী সাইফ উদ্দিন খালেদ, সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, সাংবাদিক আব্দুল মুনিম ক্যারল, কবি শিহাবুজ্জামান কামাল, আশিকুর রহমান আশিক, শেখ ফারুক আহমদ, আলহাজ ফারুক মিয়া, শাহেদ আলী, আব্দুল বাছিত রফি, কামাল মিয়া প্রমুখ।
সভায় বক্তারা ৭১সালের স্বাধীনতা যুদ্ধের ভয়াল দিন গুলোর স্মৃতিচারণ করেন এবং সকল শহীদদের কে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা দেশের চলমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন আমাদের স্বাধীনতা প্রাপ্তির ৪৬ বছর পার হলেও দেশে আজ প্রতিহিংসার রাজনীতি চলছে। সভায় জাতীয় সকল নেতাদের সঠিক মূল্যায়ন এবং পারস্পরিক ঐক্যের ভিত্তিতে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহবান জানানো হয়।
সভায় জিএসসির কেন্দ্রীয় ভাইস চেয়ার হাফিজুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও তার রুহের আগফিরাত কামনা করা হয়। এবং বিশিষ্ট প্রবীণ কমিউনিটি নেতা আলহাজ মিয়া মনিরুল আলমের রোগ মুক্তির জন্য দোয়া করা হয়।