সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

করণের সন্তানদের দেখতে বাড়িতে অতিথির লাইন

করণের সন্তানদের দেখতে বাড়িতে অতিথির লাইন

বিনোদন ডেস্ক: কিছুদিন আগেই যমজ সন্তানের পিতা হয়েছেন বলিউড নির্মাতা-অভিনেতা-প্রযোজক করণ জোহর। একটি ছেলে ও একটি মেয়ে।

এতদিন হাসপাতালে থাকার পর ছেলে যশ ও মেয়ে রুহিকে নিয়ে বাড়ি ফিরেছেন করণ। নির্ধারিত সময়ের আগেই দুই সন্তান দুনিয়ার আলো দেখেছে। আর যে কারণে ডাক্তারের নির্দেশে তাদের টানা ৫০ দিন হাসপাতালেই রাখা হয়। গত বুধবার তাদের বাড়িতে নিয়ে এসেছেন করণ।

এদিকে জনপ্রিয় এ নির্মাতা-অভিনেতার যমজ সন্তানদের নিয়ে বলিপাড়ায় আগে থেকেই ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়। বিশেষ করে তাদের দেখার জন্য ব্যাকুল ছিলেন অনেকেই। তাইতো বাড়িতে নিয়ে আসার পর করণের দুই সন্তানকে দেখার জন্য ভিড় লেগে যায়।

বুধবার সন্ধ্যা থেকেই তার বাড়িতে অতিথিদের লাইন। তাদের তালিকার ওপরে রয়েছেন করণের দুই ছাত্র সিদ্ধার্থ মালহোত্রা আর বরুণ ধাওয়ান। করণের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবি দিয়েই যে তাদের বলিউডে হাতে খড়ি। বন্ধুর ছেলেমেয়েকে দেখতে এসেছেন মণীশ মালহোত্রাও। সারোগেট মায়ের মাধ্যমে ফেব্রুয়ারিতে দুই সন্তানের বাবা হয়েছেন ৪৪ বছর বয়সী করণ। তবে খবরটি তিনি জানিয়েছেন চলতি বছরের মার্চের শুরুতে। ছেলে ও মেয়ে হাসপাতালে থাকার সময় কতটা চিন্তায় ছিলেন, সেই কথাও করণ জানিয়েছেন সামাজিক মাধ্যমে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026