রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯

লন্ডন-বাংলা প্রেসক্লাব প্রেসিডেন্ট নাহাস পাশা‘র ৬০তম জন্মদিনে সাংবাদিকদের আড্ডাবাজি

লন্ডন-বাংলা প্রেসক্লাব প্রেসিডেন্ট নাহাস পাশা‘র ৬০তম জন্মদিনে সাংবাদিকদের আড্ডাবাজি

শীর্ষবিন্দু নিউজ: বর্ষীয়ান অগ্রজ সাংবাদিক সৈয়দ নাহাস পাশার জন্মদিনের আড্ডাবাজিতে জড়ো হয়েছিলেন বিলেতের সাংবাদিক ও সাহিত্যিকসহ কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। শুক্রবার পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে বহির্বিশ্বের প্রাচীনতম সাপ্তাহিক জনমত ও ফেইথ প্রিন্টিং এন্ড ডিজাইনের সৌজন্যে আয়োজিত হয় এই অন্যরকম আড্ডা।

নমত সম্পাদক নবাব উদ্দীনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আড্ডাবাজি পরিচালনা করেন জনমতের নির্বাহী সম্পাদক সাঈম চৌধুরী। কবিতা, গান, বক্তৃতা, ভিডিও প্রদর্শনী ও কৌতুকে মুখরিত আড্ডা আরো উজ্জবিত করে রাখেন বিলেতের সাংবাদিকরা।

জন্মদিনের ফুলেল শুভেচ্ছার জবাবে সৈয়দ নাহাস পাশা বলেন, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। বয়স ৬০ হলেও আপনাদের এই ভালোবাসা আমার বয়স এখন অনেক কমিয়ে দিয়েছে। আরও দীর্ঘদিন আমি থাকতে চাই আপনাদের মাঝে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সাত্তার, সত্যবাণীর উপদেষ্টা সম্পাদক আবু মুসা হাসান, জনমতের ইসহাক কাজল, বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জোবায়ের, সহসভাপতি মাহবুব রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ বেলাল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ইমদাদুল হক চৌধুরী, জনমত’র নিউজ এডিটর মুসলেহ উদ্দিন আহমদ, সত্যবাণী’র প্রধান সম্পাদক সৈয়দ আনাস পাশা, সুরমা সম্পাদক আহমেদ ময়েজ, সাংবাদিক নিলুফা ইয়াসমিন হাসান, চ্যানেল এস এর জাকি রেজওয়ানা আনোয়ার, বেতার বাংলার শেরওয়ান চৌধুরী, নতুন দিন.কমের পলি রহমান, সাংবাদিক জাহেদী কেরল, বদরুজ্জামান বাবুল, এটিএন বাংলার বুলবুল হাসান।

এছাড়া চ্যানেল এস প্রতিষ্ঠাতা মাহি জলিল,এটিএন বাংলার মোস্তাক বাবুল, চ্যানেল এস’র কামাল মেহদী, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, চ্যানেল এস’র ফারহান মাসুদ খান, ইকরা বাংলা টিভি’র হাসান হাফিজুর রহমান পলক, এসএ টিভির হেফাজুল করিম রাকিব, বিবিসি বাংলার মাসুদ হাসান খান, বাংলা মিররের এম এ গণি, সুরমা’র আব্দুল কাইয়ুম, বাংলা টিভি’র আব্দুল কাইয়ুম, চ্যানেল এস’র ইব্রাহিম খলিল, এনটিভি’র আকরামুল হোসাইন, পাক্ষিক ব্রিকলেইনের জুয়েল রাজ, সত্যবাণীর জামাল খান, সৈয়দ জহিরুল হক, টাওয়ার হ্যামলেটস মেয়রের পলিটিক্যাল এডভাইজার সৈয়দ মনসুর উদ্দিন, সাংবাদিক মিসবাহ জামাল, বাংলা পোষ্টের সম্পাদক তারেক চৌধুরী, বাংলা প্রেসক্লাব সম্পাদক মন্ডলীর সদস্য সোবহান মাহমুদ, তাওহিদ আহমদ, ফটো সাংবাদিক নাহিদ জায়গীরদার, এটিএন সিইও হাফিজ আলম বকস, এটিএন উপস্থাপিকা উর্মী মাজহার, ফারুক আহমদ, শীর্ষবিন্দু‘র সুমন আহমদ, সংস্কৃতি কর্মী হাফসা ইসলাম ও কমিউনিটি নেতা দেলোয়ার হোসেন প্রমূখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026