সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:০৭

একমাস সময় পেলেন কপিল

একমাস সময় পেলেন কপিল

বিনোদন ডেস্ক: সুনীল গ্রোভারের সঙ্গে কপিল শর্মার খারাপ আচরণের জের ধরে ভারতীয় চ্যানেল সনি টিভিতে প্রচার চলতি কপিল শর্মা শো এখন প্রায় বন্ধের পথে। এরই মধ্যে শো তে অংশ নেয়া একাধিক শিল্পী সরে দাঁড়িয়েছেন।

শুধু তাই নয়, অনেক বলিউড তারকারও তীব্র নিন্দা জানিয়ে কপিল শর্মা শো বর্জন করেছেন। টিভিপর্দায় নিয়মিত অনুষ্ঠানটি প্রচার হলেও আগের মতো দর্শক নেই। এমনকি শোতে অংশ নেয়া দর্শকের মন ভরাতে পারছে না। এমন অবস্থায় অনেকটা বেকায়দায় পড়েছেন শো সঞ্চালক কপিল শর্মা।

জানা গেছে, তাকে একমাসের সময় দিয়েছে চ্যানেল কতৃপক্ষ। এর মধ্যে যদি সব ঠিকঠাক না হয় তাহলে বন্ধ করে দেয়া হবে দ্য কপিল শর্মা শো।

ভারতীয় একটি গণমাধ্যম সূত্রের খবর, ওই ঝামেলার পর শো থেকে বেরিয়ে গিয়েছেন আলি আসগর, চন্দন প্রভাকরের মতো অভিনেতারাও। রাজু শ্রীবাস্তবের মতো কমেডিয়ানকে এনেও পরিস্থিতি সামলানো যাচ্ছে না বলে দাবি ইন্ডাস্ট্রির।

পাশাপাশি সেটে উপস্থিত দর্শকরা তার জোকস শুনে ঠিক ভাবে রেসপন্স না করায় শুটিং বাতিলের অভিযোগও উঠেছে কপিলের বিরুদ্ধে। সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল। যার জেরে ওই শো-এর টিআরপিও পড়েছে বলে শোনা যাচ্ছে।

ফলে কপিলকে আগামী এক মাস সময় দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। এর মধ্যেই নাকি তাকে পরিস্থিতি গুছিয়ে নিতে বলা হয়েছে। এক মাস পরেও ছবিটা না বদলালে তারা অন্য কোনও পদক্ষেপ নিতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026