রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৪

শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট

শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্যারাগুয়ের স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধানকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট হোরাকিয়ো কার্তেস। আরো এক দফা ক্ষমতায় আসার জন্য প্যারাগুয়ের সংবিধানে নতুন সংশোধনী আনতে চাইছেন তিনি।

তার এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিক্ষোভ করে দেশবাসী। বিক্ষোভের এক পর্যায়ে আগুন লাগিয়ে দেয়া হয় প্যারাগুয়ের পার্লামেন্ট ভবনে। এই বিক্ষোভের জের ধরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, রদ্রিগো কুইন্তানা নামের এক বিক্ষোভকারীকে হত্যা করা নিয়ে চার পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। এছাড়াও প্রায় ২০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছিল। তবে পরে অনেককেই ছেড়ে দেয়া হয়।

১৯৫৪ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত প্যারাগুয়ে জেনারেল আলফ্রেডো স্ট্রোয়েসনার নামে একজন মিলিটারি শাসকের শাসনাধীনে ছিলো। তার স্বৈরশাসনের অবসানের পর ১৯৯২ সালে দেশটির সংবিধানে নতুন একটি আইন যোগ করা হয়।

সে আইন অনুসারে দেশটিতে কোন নির্বাচিত প্রেসিডেন্ট একদফার (পাঁচ বছর) বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। তবে কার্টেসে নতুন যে সংশোধনী আনতে চাচ্ছেন সে সংশোধনী অনুসারে তিনি তার বর্তমান ক্ষমতাকাল শেষ হওয়ার পর তিনি পুনরায় প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচনে লড়তে পারবেন।

শুক্রবার তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করে দেশটির জনতা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026